...
...
Next Story

মানসিক কষ্ট যখন ছাপিয়ে যায় কল্পনাকেও, তখনই তৈরি হয় এক সুপারহিরোর

সুকুমার রায়ের কাতুকুতু বুড়ো, এই কবিতার নাম শুনলেই মুখটা কেমন হাসি হাসি হয়ে ওঠে। কিন্তু উজান গঙ্গোপাধ্যায় পরিচালিত কাতুকুতু বুড়ো কিন্তু আপনাকে দাঁড় করিয়ে দিতে পারে একদম কঠিন বাস্তবের সামনে।

Published on: Jul 19, 2026, 16:30:16 IST
Advertisement

সুকুমার রায়ের কাতুকুতু বুড়ো, এই কবিতার নাম শুনলেই মুখটা কেমন হাসি হাসি হয়ে ওঠে। কিন্তু উজান গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কাতুকুতু বুড়ো’ কিন্তু আপনাকে দাঁড় করিয়ে দিতে পারে একদম কঠিন বাস্তবের সামনে। সমাজে শুধুমাত্র একজন মেয়ে নয় প্রতিনিয়ত একজন ছেলেও যৌন হেনস্তার শিকার হয়ে যায়, যার খবর হয়তো অনেকেই রাখে না।

মানসিক কষ্ট যখন ছাপিয়ে যায় কল্পনাকেও, তখনই তৈরি হয় এক সুপারহিরোর
মানসিক কষ্ট যখন ছাপিয়ে যায় কল্পনাকেও, তখনই তৈরি হয় এক সুপারহিরোর

এমনই একটি ছোট শিশুর গল্প নিয়ে তৈরি ‘কাতুকুতু বুড়ো’। একটি ছোট্ট ছেলে যে প্রতিনিয়ত নিজের ছোটবেলার দুঃস্বপ্নকে ভোলার চেষ্টা করে কিন্তু কিছুতেই পারে না। একটা সময় সে অন্য মানুষের স্পর্শকেও ভয় পেতে শুরু করে। কিন্তু এসবের মধ্যেই সে কল্পনার জগৎ তৈরি করে যেখানে থাকে একটি সুপারম্যান।

আরও পড়ুন: শুরু হতে না হতেই শেষ! ‘বাবলি সুন্দরী’ থেকে বিদায় জানালেন এই অভিনেত্রী

ছোটবেলার সেই খেলনা কখন যেন তার কল্পনার জগতে একটি আইকনিক চরিত্র হয়ে ওঠে সেটা সে নিজেই বুঝতে পারে না। ধীরে ধীরে তার মধ্যে বেড়ে ওঠে একটি দ্বৈত সত্ত্বা, যে শুধুমাত্র খারাপ মানুষকে শাস্তি দেবে। নিজের উপর কড়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ সে নিজেই নেবে বলে ঠিক করে।

এই সিনেমা উজান গঙ্গোপাধ্যাযের প্রথম পরিচালিত পূর্ণ দৈর্ঘ্যের ছবি হতে চলেছে। তবে শুধুমাত্র পরিচালনা নয়, এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন উজান। উজানের চরিত্রের নাম কেদার। অন্যদিকে উজানের বিপরীতে অভিনয় করবেন রাপূর্ণা, পারমিতা চরিত্রে। এই সিনেমার হাত ধরে আরও একবার পর্দায় জীবন্ত হতে দেখা যাবে রাহুল বন্দোপাধ্যায়কে। থাকবেন চূর্ণী গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: অভিনেত্রী-সঞ্চালিকার পর এবার নতুন রূপে ধরা দেবেন সুদীপা, রথে জানালেন সুখবর

উজান পরিচালিত এই ছবির ট্রেলার দেখে ছবিটি নিয়ে বেশ আশাবাদী দর্শকরা। ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ জুলাই। অভিনয়ের পাশাপাশি উজান যে কত সুদক্ষ পরিচালক সেটা প্রমাণ পাওয়া যাবে এই ছবির হাত ধরেই।

প্রসঙ্গত, এই ছবির শুটিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়েছিলেন উজান। পায়ে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল ফলে বেশ কিছু সময় ঘরবন্দি থাকতে হয়েছিল তাঁকে। তবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার তিনি ফিরে এসেছিলেন কাজে এবং এবার বড় পর্দায় মুক্তির জন্য প্রস্তুত কাতুকুতু বুড়ো।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe