বিহান আসার পর থেকেই আড়ালে ছিলেন ক্যাটরিনা। কিন্তু বিমানবন্দরে তাঁর রাজকীয় এন্ট্রি বুঝিয়ে দিল, তিনি ফিরলে লাইমলাইট তাঁর দিকেই থাকবে। খুব একটা জাঁকজমক নয়, বরং ছিমছাম অথচ অভিজাত পোশাকেই নজর কাড়লেন দম্পতি। ক্যাটরিনার পরনে ছিল একটি কালো রঙের ওভারসাইজড ট্রেঞ্চ কোট এবং ম্যাচিং ঢিলেঢালা প্যান্ট। চোখে কালো চশমা আর পায়ে সাদা-কালো স্নিকার্স— ক্যাটরিনার এই ‘অল ব্ল্যাক’ লুক ছিল এককথায় অনবদ্য। কোনো ভারী মেকআপ ছাড়াই তাঁর উজ্জ্বল ত্বক আর হালকা গোলাপি ঠোঁটের হাসিই ছিল তাঁর আসল অলঙ্কার।

ভিকির ছিমছাম স্টাইল:
ক্যাটরিনার সঙ্গে পাল্লা দিয়ে স্টাইলিশ লাগছিল ভিকি কৌশলকেও। তিনি পরেছিলেন একটি বাদামী রঙের সুয়েড জ্যাকেট এবং কালো টি-শার্ট। মাথায় টুপি আর মুখে সেই পরিচিত চওড়া হাসি— ক্যাটরিনার হাত শক্ত করে ধরে হাঁটছিলেন বলিউডের এই ‘ড্যাশিং’ বাবা। দুজনের এই রসায়ন দেখে বোঝাই যাচ্ছিল, অভিভাবক হওয়ার আনন্দ তাঁরা কতটা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন।
সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়:
{{/usCountry}}সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়:
{{/usCountry}}ক্যাটরিনার এই ছবিগুলো ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘মা হওয়ার পর ক্যাটরিনা আরও সুন্দরী হয়ে উঠেছেন’, আবার কারোর মতে, ‘বিহান আসার পর ক্যাটরিনার চোখে-মুখে যে শান্তি ফুটে উঠেছে, তার তুলনা নেই।’ অনুরাগীদের অনেকেরই দাবি, ‘মামা ইজ গ্লোয়িং!’ (মা-র জেল্লা বেড়েছে)।
প্রেমে-সংসারে ভিক্যাট:
২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে রূপকথার মতো বিয়ে সেরেছিলেন ভিকি ও ক্যাটরিনা। ২০২৫ সালের নভেম্বরে তাঁদের কোলে আসে প্রথম সন্তান বিহান কৌশল। বর্তমানে ক্যাটরিনা যেভাবে কেরিয়ার ও মাতৃত্ব সামলাচ্ছেন, তা আলিয়া ভাট বা ইয়ামি গৌতমের মতোই আধুনিক নারীত্বের এক নতুন সংজ্ঞা তৈরি করছে।
আপাতত ক্যাটরিনার এই ‘মিনিমালিস্টিক’ এয়ারপোর্ট লুক আর তাঁদের সুখী গৃহকোণের ঝলক দেখে আপ্লুত বলিউড প্রেমীরা।