এই মুহূর্তে দিওয়ালি বা দীপাবলি উপলক্ষে সেজে উঠেছে সকলের বাড়ি। সাধারণ মানুষ থেকে তারকা, সকলেই নিজেদের বাড়িকে সাজিয়ে তুলেছেন মনের মতো করে। কিন্তু এবার দীপাবলি উপলক্ষে বড় চমক দিলেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। এই প্রথম ছেলের মুখ প্রকাশ্যে নিয়ে এলেন তারকা দম্পতি।

সোশ্যাল মিডিয়ায় দিওয়ালি উপলক্ষে একটি ছবি পোস্ট করেন ক্যাটরিনা যেখানে তিনি ট্যাগ করেন ভিকি কৌশলকে। ছবিতে তারকা দম্পতিকে একেবারে সাবেকি সাজে সেজে থাকতে দেখা যায়। তবে ছবিতে যে চমক রয়েছে তা হল ছেলে বিহানের ছবি। মা-বাবার মাঝে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছে বিহান।
আরও পড়ুন: ছয় বন্ধুর বন্ধুত্বের গল্প নিয়ে আসছে ‘আদরের নৌকা’, কাস্টিংয়ে রয়েছে বিরাট বড় চমক
বিহানের গায়ে রয়েছে সাদা রঙের পাঞ্জাবি, মায়ের সঙ্গে ম্যাচিং করে আবার হলুদ রঙের একটা জ্যাকেট প রেছে সে। বিহানের এই মিষ্টিমুখ দেখে ভীষণ খুশি নেট পাড়ার বাসিন্দারা। এ যেন দিওয়ালির রিটার্ন গিফট! গোটা পরিবারের তরফ থেকে সবাইকে দিওয়ালির শুভেচ্ছাবার্তা জানান ক্যাটরিনা।
প্রসঙ্গত, ৪০ এর কোঠায় মা হন ক্যাটরিনা কাইফ। আপাতত তিনি নিজেকে সরিয়ে রেখেছেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। একমাত্র ছেলেকে নিয়ে ভীষণ ব্যস্ত তিনি। তবে গত মে মাসে ভিকির জন্মদিনে ছেলের প্রথম ঝলক দেখিয়েছিলেন যদিও সেখানে তিনি ছেলের মুখ আড়ালেই রেখেছিলেন। তবে এবার সকলকে চমকে দিয়ে ছেলের সঙ্গে একেবারে ফ্যামিলি ফটো পোস্ট করলেন ক্যাটরিনা।
২০২৪ সালের ১৭ নভেম্বর পুত্র সন্তানের জন্ম দেন ক্যাটরিনা। এর কয়েক মাস পর ছেলের প্রথম ছবি প্রকাশ্যে নিয়ে আসেন তিনি তবে অবশ্যই মুখ রাখেন অন্তরালে। জানান ছেলের নাম। ক্যাটরিনা জানান, তিনি ছেলের নাম রেখেছেন বিহান, যার অর্থ ভোর বা সকাল। তবে এবার দিওয়ালির আগে ভক্তদের মনের ইচ্ছা পূরণ করে ছেলেকে সামনে আনলেন ক্যাট।
{{/usCountry}}২০২৪ সালের ১৭ নভেম্বর পুত্র সন্তানের জন্ম দেন ক্যাটরিনা। এর কয়েক মাস পর ছেলের প্রথম ছবি প্রকাশ্যে নিয়ে আসেন তিনি তবে অবশ্যই মুখ রাখেন অন্তরালে। জানান ছেলের নাম। ক্যাটরিনা জানান, তিনি ছেলের নাম রেখেছেন বিহান, যার অর্থ ভোর বা সকাল। তবে এবার দিওয়ালির আগে ভক্তদের মনের ইচ্ছা পূরণ করে ছেলেকে সামনে আনলেন ক্যাট।
{{/usCountry}}আরও পড়ুন: বন্ধ শুটিং, দেখানো হলো ‘কেবিসি’ র পুরনো পর্ব, কেমন আছেন অমিতাভ বচ্চন?
ভিকি বর্তমানে ব্যস্ত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবি নিয়ে। অন্যদিকে ক্যাটরিনা, ‘মেরি ক্রিসমাস’ ছবিতে সর্বশেষ কাজ করেছিলেন। এখন ক্যাটরিনার গোটা সময়টাই ছেলেকে ঘিরে। মাঝে ক্যাটরিনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয় যেখানে অভিনেত্রীকে বেশ খানিকটা মোটা লাগে। ছবি ভাইরাল হতেই অভিনেত্রীকে নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে, যার প্রতিবাদ করতে দেখা যায় সলমন খানকে।