...
...
Next Story

সন্তান জন্মের পর শরীর নিয়ে কটাক্ষের শিকার ক্যাটরিনা, পাশে দাঁড়ালেন শিবালিকা

মা হওয়ার পর আর তেমন ভাবে জনসমক্ষে আসতে দেখা যায় না ক্যাটরিনা কাইফকে। তিনি এখন শুধুই নিজের ছেলেকে নিয়ে ব্যস্ত। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হতেই বডি শেমিংয়ের শিকার হন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কটাক্ষের শিকার হতেই তাঁর পাশে দাঁড়ালেন অভিনেত্রী শিবালিকা ওবেরয়।

Updated on: Sep 1, 2026, 20:08:20 IST
Advertisement

মা হওয়ার পর আর তেমন ভাবে জনসমক্ষে আসতে দেখা যায় না ক্যাটরিনা কাইফকে। তিনি এখন শুধুই নিজের ছেলেকে নিয়ে ব্যস্ত। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হতেই বডি শেমিংয়ের শিকার হন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কটাক্ষের শিকার হতেই তাঁর পাশে দাঁড়ালেন অভিনেত্রী শিবালিকা ওবেরয়।

সন্তান জন্মের পর বডি শেমিং বডিশেমিংয়ের শিকার ক্যাটরিনা
সন্তান জন্মের পর বডি শেমিং বডিশেমিংয়ের শিকার ক্যাটরিনা

সম্প্রতি কৌশল পরিবারের সঙ্গে পরিচালক কুক্বু কোহলির শেষকৃত্যে এসেছিলেন ক্যাটরিনা কাইফ। আর পাঁচ জনের মতো তিনি একটি সাদা পোশাক পরেছিলেন। চোখে রোদ চশমা। কিন্তু সেই ছবি প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর মোটা হওয়া নিয়ে শুরু হয়ে যায় কটাক্ষের ঝড়।

আরও পড়ুন: এবার স্বামীর মৃত্যুর রহস্য ভেদ করবে নন্দিতা, আসছে ‘শাখা প্রশাখা ২’

মা হওয়ার পর ওজন বেড়ে যাওয়া কোন অস্বাভাবিক ঘটনা নয়। শুধু অভিনেত্রী বলে কারও ওজন বাড়বে না সেটা তো সম্ভব নয়! তাই খুব স্বাভাবিক নিয়মে আর পাঁচজন মায়ের মতো স্থুল হয়েছেন ক্যাটরিনা। কিন্তু এই স্বাভাবিক ঘটনাকেই অস্বাভাবিক চোখে দেখেছেন নেট পাড়ার একাংশ।

সন্তান জন্মের পর বডি শেমিং বডিশেমিংয়ের শিকার ক্যাটরিনা

ক্যাটরিনার ছবি দেখে কেউ লিখেছেন, মা হওয়ার পর কেমন হাল হয়ে গেল! কেউ আবার লিখেছেন, ফুলে ঢোল হয়ে গিয়েছেন। কেউ কেউ আবার অতীতের চেহারার সঙ্গে তুলনা করে কটাক্ষ করেন অভিনেত্রীকে। তবে এসবের মধ্যেই এবার ক্যাটরিনার পাশে দাঁড়ালেন অভিনেত্রী শিবালিকা ওবেরয়।

সোশ্যাল মিডিয়ায় শিবালিকা লেখেন, ‘কেমন দেখতে হয়ে গিয়েছেন, এই কথাটির ঠিক মানে কি? একজন নারীর মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসাটা স্বাভাবিক। এটাই তো মাতৃত্ব। মা হওয়ার পর শরীরে প্রচুর পরিবর্তন হয়। তার মধ্যে থাকে অক্লান্ত পরিশ্রম। সব মিলিয়ে এই পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। মায়েদের কাল্পনিক রূপ দেওয়া বন্ধ করুন। এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।’

ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল ৭ নভেম্বর, ২০২৫-এ তাদের প্রথম সন্তান, একটি পুত্রসন্তানকে স্বাগত জানান। নাম রাখেন বিহান কৌশল। দেশের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল ২০২১ সালে বিয়ে করেন।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks