...
...
Next Story

Katrina Kaif: 'নিজের আত্মসম্মান যেন ট্রোলিংয়ের শিকার না হয়!’ বডি শেমিং-এর কড়া জবাব ক্যাটরিনার

ছেলের জন্মের পর বেড়েছে ওজন। মুটিয়ে যাওয়া নিয়ে ট্রোলড হতে হয়েছে ক্যাটরিনা কাইফকে। সেই নিয়ে প্রথমবার মুখ খুললেন ভিকি ঘরণী।

Published on: Oct 9, 2026, 18:27:26 IST
Advertisement

কিছুদিন আগেই অম্বানিদের গণেশ পুজোয় উপস্থিত হয়ে নেটিজেনদের একাংশের তীব্র ট্রোলিং ও কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কইফ। গত বছরের নভেম্বরে (২০২৫) পুত্রসন্তান বিহান-এর জন্ম দেওয়ার পর ক্যাটরিনার চেহারার পরিবর্তন বা ‘পোস্টপার্টম বডি’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক কুরুচিকর মন্তব্য ভেসে আসছিল। যদিও বলিপাড়ার সহকর্মী সালমান খান, হৃতিক রোশন, সমীরা রেড্ডি কিংবা সৌন্দর্য রজনীকান্তরা শক্ত হয়ে ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছিলেন, তবুও এতদিন এই বিষয়ে নিজে কোনো কথা বলেননি অভিনেত্রী। অবশেষে লন্ডনে নিজের প্রসাধন সংস্থা ‘কে বিউটি’-র (Kay Beauty) বর্ষপূর্তি অনুষ্ঠানে ট্রোলারদের মার্জিত ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে মোক্ষম জবাব দিলেন ক্যাটরিনা।

'নিজের আত্মসম্মান যেন ট্রোলিংয়ের শিকার না হয়!’ বডি শেমিং-এর কড়া জবাব ক্যাটরিনার
'নিজের আত্মসম্মান যেন ট্রোলিংয়ের শিকার না হয়!’ বডি শেমিং-এর কড়া জবাব ক্যাটরিনার

‘সোশ্যাল মিডিয়া যেন আপনার আত্মসম্মান ঠিক না করে’

লন্ডনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সরাসরি ট্রোলিংয়ের নাম না নিলেও স্পষ্ট বার্তা দিয়ে ক্যাটরিনা বলেন, ‘আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় কে কী বলছে বা কী ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেটা দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা একেবারেই ভুল। আপনি যদি সবাইকে খুশি করতে যান, তবে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলবেন।’ তিনি আরও যোগ করেন, ‘আমাকে নিয়ে আসা প্রতিটি নেতিবাচক মন্তব্যকে যদি আমি পাত্তা দিতাম বা আমার জীবন পরিচালনা করতে দিতাম, তাহলে হয়তো আমি ভয়ে এক জায়গায় স্থির হয়ে জমে যেতাম, জীবনে আর এক পা-ও এগোতে পারতাম না।’

ক্যাটরিনা তাঁর ব্র্যান্ডের স্লোগান মনে করিয়ে দিয়ে বলেন, ‘বিশ্ব যখন আপনাকে নিয়ে মাতামাতি করবে না, তখন নিজেকেই নিজের সবচেয়ে বড় সমর্থক ও ‘চিয়ারলিডার’ হতে হবে। জীবনের প্রতিটি পর্যায় এক রকম হয় না। কোনো সময় আপনার সব কিছু পারফেক্ট থাকবে, আবার কোনো সময় কোনো কিছুই মনের মতো হবে না। কখনো আপনাকে সেরা দেখাবে, আবার কখনো সেরা রূপ পাওয়ার জার্নিটা চলবে। তাই এই সবকিছুকে হালকাভাবে গ্রহণ করা উচিত, নিজেকে নিয়ে বড্ড বেশি গম্ভীর বা চিন্তিত হওয়ার কিছু নেই।’

সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তন অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। সেই সহজ সত্যিটাকে স্বীকার করে নিয়ে ট্রোলারদের গালে যেভাবে মিষ্টি কিন্তু কড়া চড় মারলেন ক্যাটরিনা, তাতে অনুরাগী মহলে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks