...
...
Next Story

‘আমার অস্থিরতার মাঝে ওই একমাত্র শান্তি’, সন্তান নিয়ে ব্যস্ততা, কীভাবে ক্যাটরিনার পাশে থাকেন ভিকি?

নিজস্ব বিউটি ব্র্যান্ড কে বিউটি চালানোর কথা বলতে গিয়ে ক্যাটরিনা কাইফ স্বামী হিসাবে ভিকি কৌশল কত বড় সাপোর্ট সিস্টেম তা ফাঁস করলেন।

Published on: Nov 15, 2026, 13:00:05 IST
Advertisement

বিয়ে এবং মাতৃত্ব—দুই নতুন অধ্যায়ই এখন চুটিয়ে উপভোগ করছেন ক্যাটরিনা কাইফ। তবে কেবল ঘরকন্না নয়, সমানতালে সামলাচ্ছেন নিজের প্রসাধনী সংস্থা ‘কে বিউটি’ (Kay Beauty)-র কাজও। ২০১৯ সালে ভারতে যাত্রা শুরু করার পর যা ইতিমধ্যেই পাড়ি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ব্রিটেনের বাজারেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যবসা, অভিনয় আর মাতৃত্বের দায়িত্ব একসঙ্গে সামলানোর অভিজ্ঞতা ভাগ করে নিলেন নায়িকা। জানালেন, তাঁর এই চরম ব্যস্ততা আর অস্থিরতার মাঝে স্বামী ভিকি কৌশলই হলেন তাঁর একমাত্র ‘শান্তি’।

‘আমার অস্থিরতার মাঝে ওই একমাত্র শান্তি’, সন্তান নিয়ে ব্যস্ততা, কীভাবে ক্যাটরিনার পাশে থাকেন ভিকি?
‘আমার অস্থিরতার মাঝে ওই একমাত্র শান্তি’, সন্তান নিয়ে ব্যস্ততা, কীভাবে ক্যাটরিনার পাশে থাকেন ভিকি?

সম্প্রতি সিএনবিসি-টিভি১৮ (CNBC-TV18)-এর ‘ইয়ং টার্কস রিলোডেড’ অনুষ্ঠানে নায়কা (Nykaa)-র অদ্বৈত নায়ারের সঙ্গে আড্ডায় বসেছিলেন ক্যাটরিনা। মা হওয়ার পরেও কী ভাবে ব্যবসার পিছনে অক্লান্ত সময় দিচ্ছেন, তা নিয়ে অভিনেত্রী বলেন, ‘‘ব্র্যান্ডটিকে আজ এই জায়গায় নিয়ে আসতে গেলে ঘড়ির কাঁটা ধরে কাজ করলে চলে না। যদিও বাড়িতে একজন আছেন, যিনি ঠিকই ঘণ্টা গুনছেন—তিনি আমার স্বামী! সারাক্ষণ বলেন, ‘এ বার ফোনটা রাখো!’ আসলে কাজটা যখন নেশার মতো হয়ে যায়, তখন আর সময়ের খেয়াল থাকে না। আমরা দু’জনেই সদ্য মা হয়েছি, তা সত্ত্বেও শনিবার বা রবিবার ছুটির দিনেও আমাদের কাজের কথা চলতেই থাকে।’’

ভিকি এবং ক্যাটরিনার প্রেমকাহিনিও কম সিনেম্যাটিক নয়। ২০১৮ সালে ‘কফি উইথ করণ’-এ এসে ক্যাটরিনা জানিয়েছিলেন, পর্দায় ভিকির সঙ্গে তাঁর জুটি বেশ মানাবে। যা শুনে শোয়ের কাউচেই অজ্ঞান হওয়ার ভান করেছিলেন ভিকি! ২০১৯ সালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং করণ জোহরের পার্টিতে প্রথম আলাপ হয় দু’জনের। লকডাউনের সময় তাঁদের ঘনিষ্ঠতা আরও বাড়ে। অবশেষে ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় অথচ ঘরোয়া অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। গত বছর অর্থাৎ ২০২৫ সালের নভেম্বরে তাঁদের কোল আলো করে এসেছে প্রথম সন্তান বিহান কৌশল।

কাজের ফ্রন্টে, ক্যাটরিনাকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছিল ২০২৪ সালের ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। অন্যদিকে, ভিকি গত বছর ‘ছাবা’ ছবিতে নজর কেড়েছেন। আগামী দিনে সঞ্জয় লীলা ভন্সালীর ‘লভ অ্যান্ড ওয়ার’ এবং ‘মহাবতার’-এর মতো বড় প্রজেক্ট রয়েছে ভিকির ঝুলিতে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks