বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সম্প্রতি ৪৩তম জন্মদিন উদযাপন করেছেন। ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে পছন্দ করেন অভিনেত্রী। তবে এবার পরিবারের সঙ্গে কাটানো কিছু ব্যক্তিগত মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন। তবে সব ছবির মধ্যেই সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর ছেলে বিহান কৌশলের বিরল ঝলক, যা এতদিন জনসমক্ষে খুব একটা দেখা যায়নি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করেন ক্যাটরিনা। সেই ছবিগুলির সঙ্গে তিনি লেখেন, ‘তুমি যে আমার জীবনের সবচেয়ে মূল্যবান আশীর্বাদ, তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। এটা ছিল দারুণ একটা জন্মদিন’। অভিনেত্রীর এই আবেগঘন বার্তা মুহূর্তেই অনুরাগীদের মন জয় করে নেয়।
ছবির প্রথমটিতে দেখা যায়, ক্যাটরিনা কোলে করে ছোট্ট বিহানকে আদর করছেন এবং তাকে চুমু খাচ্ছেন। আরেকটি ছবিতে স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাসিমুখে ধরা দিয়েছেন তিনি। পোস্টের শেষ ছবিতে দেখা যায়, ছোট্ট বিহান মায়ের নাকে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। এই মিষ্টি মুহূর্তই সবচেয়ে বেশি মন কেড়েছে নেটিজেনদের।
পোস্টে ক্যাটরিনা আরও জানিয়েছেন, বিহান তাঁর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এবং মা হওয়ার অনুভূতি তাঁর জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। সেই কারণেই জন্মদিনে ছেলেকে ঘিরেই নিজের আনন্দ ও কৃতজ্ঞতার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী।
এর আগেই ভিকি কৌশলও ক্যাটরিনার জন্মদিন উপলক্ষে একটি বিশেষ ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিতে দেখা যায়, ভিকির হাতে এক টুকরো জন্মদিনের কেক, আর ক্যাটরিনা তাঁকে জড়িয়ে ধরে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন। ভিকির পোস্টেও দম্পতির প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।
{{/usCountry}}এর আগেই ভিকি কৌশলও ক্যাটরিনার জন্মদিন উপলক্ষে একটি বিশেষ ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিতে দেখা যায়, ভিকির হাতে এক টুকরো জন্মদিনের কেক, আর ক্যাটরিনা তাঁকে জড়িয়ে ধরে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন। ভিকির পোস্টেও দম্পতির প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।
{{/usCountry}}প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সাওয়াই মাধোপুরে একান্ত পারিবারিক অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছিল তাঁদের বিয়ে। এরপর ২০২৫ সালের ৭ নভেম্বর দম্পতির ঘরে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান, পুত্র বিহান কৌশল।
কাজের ক্ষেত্রে ক্যাটরিনাকে শেষবার দেখা গিয়েছিল বিজয় সেতুপতির বিপরীতে 'মেরি ক্রিসমাস' ছবিতে। ২০২৪ সালের ১২ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত এই হিন্দি-তামিল দ্বিভাষিক ছবিতে তাঁর অভিনয় এবং বিজয় সেতুপতির সঙ্গে অনস্ক্রিন রসায়ন দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। বর্তমানে নতুন কোনও ছবির ঘোষণা না হলেও, ব্যক্তিগত জীবনের এই বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়ে আবারও শিরোনামে উঠে এলেন অভিনেত্রী।