...
...
Next Story

Salman-Katrina: ‘গর্ভধারণের পর…’, মা হওয়ার পর বেড়েছে ওজন, ট্রোলের শিকার ক্য়াটরিনার পাশে প্রাক্তন সলমন

বিগ বসের মঞ্চ থেকে ট্রোলারদের কড়া জবাব সলমনের। মা হওয়ার পর বেড়েছে ক্যাটরিনার ওজন। সেই নিয়ে বিদ্রুপের মুখে ভিকি ঘরণী। প্রাক্তন প্রেমিকার পাশে দাঁড়িয়ে কড়া জবাব সলমনের।

Published on: Sep 20, 2026, 11:30:58 IST
Advertisement

‘বিগ বস ২০’-এর চলতি ‘উইকএন্ড কা ওয়ার’-এ শনিবারের এপিসোডে সলমন খানকে দেখে মনে হচ্ছিল, তিনি যেন ট্রোলদের একদম চিবিয়ে খাবেন! নিজের পরিবর্তিত চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্যের জবাবে শার্ট খুলে ট্রোলারদের মুখে কুলুপ এঁটে দেওয়ার পর, তিনি কড়া ভাষায় রুখে দাঁড়ালেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী ও সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফের পক্ষেও।

‘গর্ভধারণের পর…’, মা হওয়ার পর বেড়েছে ওজন, ট্রোলের শিকার ক্য়াটরিনার পাশে প্রাক্তন সলমন
‘গর্ভধারণের পর…’, মা হওয়ার পর বেড়েছে ওজন, ট্রোলের শিকার ক্য়াটরিনার পাশে প্রাক্তন সলমন

চলতি সপ্তাহের শুরুতে মুম্বাইতে আম্বানি পরিবারের গণপতি উৎসবে যোগ দেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনা কাইফকে নিয়ে মারাত্মক কটাক্ষ ছড়ানো হচ্ছে। প্রথম সন্তানের জন্ম দেওয়ার পর ওজন বেড়ে যাওয়ায় অনেকেই ক্যাটরিনাকে নিশানা করে ট্রোল করছিলেন।

যদিও অসংখ্য অনুরাগী ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন, তবে এবার সেই তালিকায় যুক্ত হলেন সলমন খানও।

শনিবারের বিগ বসের পর্বে এই সপ্তাহের প্রতিযোগীদের মধ্যকার একটি বিশেষ বিতর্কিত ঘটনা নিয়ে কথা বলেন সলমন। এক টাস্কের সময় ঝগড়ার পর ইউটিউবার ‘স্কউট’ (ScoutOP) তাঁর গেমিং কমিউনিটিকে উসকে দিয়ে প্রতিযোগী আরিশফা খানের উদ্দেশ্যে বলেছিলেন— ‘খতম করে দাও ওকে’।

এই মন্তব্যের তীব্র সমালোচনা করে সলমন খান তুলে ধরেন যে, কীভাবে কিছু মানুষ সামাজিক মাধ্যমে অন্যদের চেহারা নিয়ে মন্তব্য করে টাকা উপার্জন করে।

সলমন বলেন, ‘কাউকে ছোট করে বা নীচু দেখিয়ে আপনারা টাকা উপার্জন করছেন... আপনারা শুধু নিজেদের শিক্ষা এবং লালন-পালনই সবার সামনে দেখাচ্ছেন।’

তিনি স্পষ্ট ভাষায় জানান, ‘গর্ভধারণের পর প্রত্যেকেরই ওজন বাড়ে। ও যখন আবার সিনেমায় ফিরবে, তখন আবারও ফিট হয়ে যাবে।’

এর সঙ্গে সলমন আরও যোগ করেন যে, ক্যাটরিনাকে এখন তাঁর পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে দেওয়া উচিত।

ভুয়া পরিচয়ের আড়ালে লুকিয়ে ট্রোল করা মানুষদের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন— কীভাবে এমন একজন ব্যক্তি অন্যের রূপ এবং ওজন নিয়ে কথা বলতে পারে, যে ‘নিজের চেহারা নিয়েই অত্যন্ত বিরক্ত ও অসন্তুষ্ট’।

নিজের বয়স ও ট্রোলিংয়ের শিকার হওয়া নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে ৬০ বছর বয়সী এই তারকা বলেন, মানুষ কীভাবে অন্যদের ব্যর্থতা উদযাপন করে এবং বয়সের কারণে তাঁদের নিশানা করে, ‘বুড়ো হয়ে গেছে... অবশ্যই সে ৬০ বছরের হয়ে গেছে! তুমি তো সারা জীবন ধরে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-র সেই চরিত্রটি হয়ে থাকতে পারবে না।’

এই ধরনের নেতিবাচকতার পেছনে আসল উদ্দেশ্য কী— তা নিয়ে প্রশ্ন তুলে সলমন অভিযোগ করেন, কিছু প্রযোজক বা অভিনেতা সম্ভবত টাকা দিয়ে লোক রেখে তারকাদের অনলাইনে নিশানা করান।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks