...
...
Next Story

Ujaan Ganguly: সাধারণ ছেলে থেকে সুপারহিরো! ‘কাতুকুতু বুড়ো’ বলবে কোন অজানা গল্প?

Ujaan Ganguly: রসগোল্লা এবং লক্ষ্মী ছেলে, এই দুই সিনেমায় উজান গঙ্গোপাধ্যায়ের অভিনয় দর্শকরা দেখেছেন। তবে তিনি যে পরিচালক হিসেবে কেমন, সেটাই এবার চাক্ষুষ করতে চলেছেন দর্শকরা। নিজের প্রথম পরিচালিত পূর্ণদৈর্ঘ্যের ছবি নিয়ে আসতে চলেছেন উজান গঙ্গোপাধ্যায়।

Published on: Jun 28, 2026, 15:51:54 IST
Advertisement

Ujaan Ganguly: ‘রসগোল্লা’ এবং ‘লক্ষ্মী ছেলে’, এই দুই সিনেমায় উজান গঙ্গোপাধ্যায়ের অভিনয় দর্শকরা দেখেছেন। তবে তিনি যে পরিচালক হিসেবে কেমন, সেটাই এবার চাক্ষুষ করতে চলেছেন দর্শকরা। নিজের প্রথম পরিচালিত পূর্ণদৈর্ঘ্যের ছবি নিয়ে আসতে চলেছেন উজান গঙ্গোপাধ্যায়।

সাধারণ ছেলে থেকে সুপারহিরো!
সাধারণ ছেলে থেকে সুপারহিরো!

ছবির নাম ‘কাতুকুতু বুড়ো’। সুকুমার রায়ের লেখা ‘আবোল তাবোল’ কবিতার বইয়ের যে কাতুকুতু বুড়ো ছিল, তার থেকে অনেকটাই আলাদা এই গল্প। তবে কোথাও না কোথাও বাস্তবে এবং কল্পবিজ্ঞান মিলেমিশে একাকার হয়ে যাবে এই সিনেমার মাধ্যমে।

আরও পড়ুন: বিগ বস আনছেন প্রিন্স অফ কলকাতা, স্টার জলসার ময়দানে সৌরভের ছক্কা

ছবির টিজার দেখে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে, ছবিটি একজন খুব সাধারন ছেলের গল্প নিয়ে তৈরি যে ক্রমাগত আশেপাশের মানুষদের থেকে অবজ্ঞা সহ্য করে বড় হয়েছে। তবে অত্যাচার এবং উপহাস পেতে পেতে একদিন সে নিজেকে পাল্টে ফেলতে চায়।

কিন্তু বাস্তব এতটা সোজা নয়। তাই বাস্তব এবং কল্পবিজ্ঞান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই ছবির মাধ্যমে যেখানে উজানের চরিত্র নিজেকে এক শক্তিশালী সুপারহিরো'র চরিত্রে খুঁজে পায়। সে নতুন করে বাঁচার আশা করে। লড়াই করে এক নতুন স্বপ্নের জন্য।

আরও পড়ুন: এবার মিনি সিরিজে দেখা যাবে ঊষসীকে, কার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী?

তবে এই সিনেমাটি আরও একটি কারণে ভীষণ বিশেষ, সেটি হল এই সিনেমায় আবার দেখতে পাওয়া যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। রাহুলের শেষ কাজগুলির মধ্যে এটাও একটি। কাতুকুতু বুড়ো, বড় পর্দায় আসতে চলেছে আগামী ২৪ জুলাই।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks