...
...
Next Story

অতীতের অন্ধকার থেকে মাধুরীকে বাঁচাতে পারবে ভবতারণ? শেষ মুহূর্তে চমক আগমবাগিশের

পুজোর আগেই হইচই দশ বছর পূর্তি উপলক্ষে ২০টি নতুন সিরিজের কথা ঘোষণা করেছিল। এই ২০টি সিরিজের মধ্যে একটি ছিল কাউরি বুড়ির মন্দির। সিরিজের পোস্টার এবং সিরিজে কারা অভিনয় করছেন শুধু সেইটুকুই তখন প্রকাশ্যে আনা হয়েছিল। এবার প্রকাশ্যে এলো সিরিজের অফিশিয়াল ট্রেলার।

Published on: Oct 28, 2026, 19:01:36 IST
Advertisement

পুজোর আগেই হইচই দশ বছর পূর্তি উপলক্ষে ২০টি নতুন সিরিজের কথা ঘোষণা করেছিল। এই ২০টি সিরিজের মধ্যে একটি ছিল কাউরি বুড়ির মন্দির। সিরিজের পোস্টার এবং সিরিজে কারা অভিনয় করছেন শুধু সেইটুকুই তখন প্রকাশ্যে আনা হয়েছিল। এবার প্রকাশ্যে এলো সিরিজের অফিশিয়াল ট্রেলার।

অতীতের অন্ধকার থেকে মাধুরীকে বাঁচাতে পারবে ভবতারণ?
অতীতের অন্ধকার থেকে মাধুরীকে বাঁচাতে পারবে ভবতারণ?

সায়ন্তন ঘোষাল পরিচালিত এই সিরিজ মুক্তি পাবে আগামী ৬ নভেম্বর। দুর্দান্ত রহস্য রোমাঞ্চে ভরা এই সিরিজের ট্রেলার দেখেই মানুষ মুগ্ধ হয়েছেন। ট্রেলার দেখে যেটুকু বোঝা গেল তা হল বহু বছর আগে এক নারী নিজের স্বামীকে বলি দিয়ে কাউরি বুড়ির মন্দির স্থাপন করেছিল। এই নারী খুব সম্ভবত পাওলি দাম।

আরও পড়ুন: ‘সাধক বামাক্ষ্যাপা’ মুক্তির আগে ঠনঠনিয়া কালীবাড়িতে পায়েল-সব্যসাচী, দিলেন পুজো

এরপরেই দেখানো হয় জীতু কমলকে, যিনি কলকাতার শ্রেষ্ঠ জ্যোতিষীর ভূমিকায় অভিনয় করবেন এই সিরিজে। তার নাম ভবতারণ। একদিন ভবতারণার কাছে আসে মাধুরীর কেস, যেখানে তার বাবা মনে করেন যে মাধুরী, মাঝে মাঝে একেবারে অন্যরকম মানুষ হয়ে যায়।

মাধুরীর অতীত জানতে জানতে ভবতারণ গিয়ে পৌঁছায় কাউরি বুড়ির মন্দিরে। জানতে পারা যায় বহু বছর আগের সেই অভিশাপের কথা। কিন্তু মাধুরীকে বাঁচাতে গেলে তার স্বামীকে খুঁজে বার করতে হবে। এরপরই দেখা যায় মাধুরীর স্বামী কাউরী বুড়ির আশ্রমে রয়েছে।

শাশ্বত চট্টোপাধ্যায়ের এই চরিত্রকে দর্শকরা অন্য সিরিজে দেখেছেন কিন্তু এবার এই সিরিজে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন তিনি। ভালোবাসাই সমস্ত সমস্যার অবসান এমনটাই তিনি মনে করেন আর এই পথ ধরেই তিনি মাধুরীকে বাঁচিয়ে নিয়ে আসবেন বলেই বোঝা যাচ্ছে ট্রেলার দেখে।

আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে ভিক্টোরিয়ায়, অতিথির তালিকা প্রকাশ মিঠুনের

বহু বছর পর পাওলি দামকে আবার অন্য রকম একটি চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শকরা। জীতু কমলের এটি প্রথম সিরিজ হতে চলেছে তাই অভিনেতার ভক্তদের কাছে এটি খুব স্পেশাল একটি সিরিজ হিসেবে প্রমাণিত হবে। এছাড়া সোলাঙ্কি প্রতিটি চরিত্রের মতো এই চরিত্র অনবদ্য অভিনয় করবেন তা ট্রেলার দেখলেই বোঝা যায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks