...
...
Next Story

Kaushik Sen: ২০২২ সালের পর আর কেন ধারাবাহিকে কাজ করেন না কৌশিক? নেপথ্যে রয়েছে কোন কারণ?

Kaushik Sen: নাটকের মঞ্চ থেকে বড় পর্দা, যে কোনো চরিত্র সাবলীলভাবে ফুটিয়ে তুলতে পারেন কৌশিক সেন। ইতিবাচক চরিত্র হোক বা নেতিবাচক চরিত্র কৌশিক সেনের জুড়ি মেলা ভার। তবে ওটিটি প্লাটফর্ম বা বড় পর্দায় অভিনয় করলেও এখন আর তেমনভাবে ছোটপর্দায় দেখতে পাওয়া যায় না অভিনেতাকে।

Published on: Jul 22, 2026, 22:10:42 IST
Advertisement

Kaushik Sen: নাটকের মঞ্চ থেকে বড় পর্দা, যে কোনো চরিত্র সাবলীলভাবে ফুটিয়ে তুলতে পারেন কৌশিক সেন। ইতিবাচক চরিত্র হোক বা নেতিবাচক চরিত্র কৌশিক সেনের জুড়ি মেলা ভার। তবে ওটিটি প্লাটফর্ম বা বড় পর্দায় অভিনয় করলেও এখন আর তেমনভাবে ছোটপর্দায় দেখতে পাওয়া যায় না অভিনেতাকে।

২০২২ সালের পর আর কেন ধারাবাহিকে কাজ করেন না কৌশিক?
২০২২ সালের পর আর কেন ধারাবাহিকে কাজ করেন না কৌশিক?

২০২২ সালে ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকে সর্বশেষ অভিনয় করেছিলেন কৌশিক। কিন্তু এই ধারাবাহিকের পর আর ছোট পর্দায় অভিনয় করেননি তিনি। কিন্তু যেখানে বড় পর্দার একাধিক অভিনেতা অভিনেত্রী ছোটপর্দায় অভিনয় করেন সেখানে কেন নিজেকে ছোট পর্দা থেকে দূরে রেখেছেন কৌশিক?

আরও পড়ুন: সিরিয়ালে চান্স পাওয়া নিয়ে কটাক্ষ, 'আমি অন্যদের চান্স দি', ধুয়ে দিলেন মধুবনী

খুব সম্প্রতি সিটি সিনেমাকে দেওয়া একটি সাক্ষাৎকারে কৌশিক জানান, ছোট পর্দায় অভিনয় না করার পেছনে বড় একটি কারণ হল উপযুক্ত পারিশ্রমিক। ২০২২ সালের পর থেকে তিনি কয়েকবার ধারাবাহিকের অভিনয় করার ডাক পেয়েছিলেন কিন্তু তিনি যে পারিশ্রমিক চান সেটা দিতে পারেননি প্রযোজনা সংস্থা অথবা চ্যানেল।

কৌশিকের কথায়, ‘এখন ধারাবাহিকের যা অবস্থা সেখানে বেশি পারিশ্রমিক নেন এমন কোনও অভিনেতা অভিনেত্রীকে আর নিতে চায় না প্রযোজনা সংস্থারা। ফলে ২০২২ সালের পর থেকে আর কোনও ধারাবাহিকের অভিনয় করিনি। আমি যে পারিশ্রমিক চেয়েছিলাম সেটা ওরা দিতে পারেনি। এখন অভিনেতা-অভিনেত্রী নির্বাচিত হয় সোশ্যাল মিডিয়ায় কত ফলোয়ার্স আছে তার ওপরে নির্ভর করে, তাই দ্রুত সময় পাল্টাচ্ছে এটা বলতেই হয়।’

প্রসঙ্গত, গত ১০ জুলাই মুক্তি পেয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’, যেখানে আবার সুমনের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক। কৌশিকের সাবলীল অভিনয় এই সিনেমাকে অন্য মাত্রা এনে দিয়েছে। সঙ্গে অবশ্যই ছিলেন জয়া এবং চূর্ণী।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks