নিজেদের আলটপকা মন্তব্যের জন্য হামেশাই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েন তারকারা। এবার যেমন ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার প্রোমোশনে এসে 'জেনারেশন জেড' বা 'জেন-জি'-র কথা বলার সময় কৌশিক বলে বসেন, ‘ওরকম একটা সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে থাকতে হবে, ওরকম বধ্য বাধকতা ওদের মধ্যে নেই…’। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আক্রমণ।
ঠিক কী বলেন কৌশিক?

এক সাক্ষাৎকারে কৌশিক টলিইনসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কৌশিকের কাছে আজও অর্ধাঙ্গিনী ছবির প্রোমোশনের সময় প্রশ্ন রাখা হয়, ‘আগের জেনারেশনের কথা বলতে বলতে, পরের জেনারেশনের ঋদ্ধি ও সুরঙ্গনাকে দেখলেও শেখার মতো রয়েছে কিছু…’
এরপরই কথার প্রসঙ্গ ধরে কৌশিক বলেন, ‘আমার মনে হয় ওদের জেনারেশন সম্পর্কটা অন্যরকম ভাবে ডিফাইন করে। মানে বিয়ে করে, ওরকম একটা সিঁদুর ফিদুর লেবড়ে লুবড়ে থাকতে হবে, ওরকম কোনো বাধ্য বাধ্যকতা নেই। জীবনটা অনেক বড়। সেইটা ওদের জেনারেশন মনে হয় বিশ্বাস করে।’
চটল নেটপাড়া
আর এতেই চটেছে নেটপাড়া। তাঁদের দাবি, বিয়ে বা সিঁদুরকে অসম্মান করেছেন অভিনেতা। এক নেটিজেন লেখেন, ‘বিয়ে করলেই সিঁদুর লেবড়ে-লুবরে সবাই থাকে না, সিঁদুর পরাটা আমাদের জেনারেশনেও কোনো বাধ্য বাধ্যকতা ছিল না, জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই বোঝা যায়, এমন অদ্ভুত কথা কখনো শুনিনি।’ আরেকজন লেখেন, ‘সত্যি তো জীবনটা অনেক বড়, দুটো-তিনটে সম্পর্ক না হলে চলে’!
আরেকজন পালটা কটাক্ষ করে ঋদ্ধিকে লেখেন, ‘চটি চাটা জীবী’। আরেকটি কমেন্টে আবার লেখা হয়, ‘লোকটা বরাবরই ভাটবাজ আঁতেল’। অন্য আরেকজনের উপদেশ কৌশিক সেনের উদ্দেশে, ‘লেবড়ে লুবড়ে। সত্যি কী ভাষা আপনার। ছিঃ।’
{{/usCountry}}আরেকজন পালটা কটাক্ষ করে ঋদ্ধিকে লেখেন, ‘চটি চাটা জীবী’। আরেকটি কমেন্টে আবার লেখা হয়, ‘লোকটা বরাবরই ভাটবাজ আঁতেল’। অন্য আরেকজনের উপদেশ কৌশিক সেনের উদ্দেশে, ‘লেবড়ে লুবড়ে। সত্যি কী ভাষা আপনার। ছিঃ।’
{{/usCountry}}‘দাদা, কিছু মনে করবেন না। আপনি আধুনিক হবেন, তাতে কোনও আপত্তি নেই। কিন্তু যারা সিঁদুর, শাঁখা-পলা পরেন, তাঁরা আধুনিক নন—এই ধারণা বা ন্যারেটিভটা ভুল। নিজের সংস্কৃতিকে ধারণ করেও একজন মানুষ একই সঙ্গে স্বাধীন ও আধুনিক হতে পারেন। বিশ্বাস করুন, এতে কোনও বাধা নেই। আপনারা পাবলিক ফিগার। তাই এমন কোনও মন্তব্য করবেন না, যাতে কারও মনে আঘাত লাগে বা কেউ নিজেকে ছোট মনে করেন।’, লেখা হয়েছে একটি কমেন্টে।
আজও অর্ধাঙ্গিনী প্রসঙ্গে
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন বাংলা ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’ ২০২৩ সালের হিট ছবি ‘অর্ধাঙ্গিনী’-র সিক্যুয়েল। দাম্পত্যের গভীর জটিলতা এবং সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। দর্শকদের কাছ থেকে বেশ ভালোবাসা পাচ্ছে ছবি ইতিমধ্যেই।