টেলিভিশন রিয়্যালিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি' (KBC 18)-র সঞ্চালনার পাশাপাশি মঞ্চে প্রতিযোগীদের সঙ্গে আড্ডায় প্রায়শই ব্য়ক্তিগত জীবনের নানা অজানা ও মজাদার গল্প শেয়ার করে থাকেন মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সম্প্রতি শো-এর একটি পর্বে ছেলে অভিষেক বচ্চনকে সঙ্গে নিয়ে গভীর রাত পর্যন্ত খেলা দেখার ঘরোয়া অভিজ্ঞতা শোনালেন বিগ বি।

রাতে খেলা দেখার সময় স্ত্রী জয়া বচ্চন (Jaya Bachchan)-এর ঘুম যাতে ভেঙে না যায়, তার জন্য পিতা-পুত্র মিলে কী অভিনব উপায় বের করেছেন, তা শুনে হাসিতে ফেটে পড়েন দর্শকরা।
জয়া বচ্চনের হাত থেকে বাঁচতে অমিতাভ-অভিষেকের 'চালাকি'
শো-এর এক প্রতিযোগী অমিতাভকে প্রশ্ন করেন, রাতে ম্যাচ দেখার সময় তাঁর স্ত্রী যেমন রাগ করেন, বচ্চন পরিবারেও কি একই ঘটনা ঘটে? হেসে সেই কথা স্বীকার করে অমিতাভ জয়া বচ্চনের চোখ এড়িয়ে খেলা দেখার কথা জানান।
আলাদা টিভির ব্যবস্থা: অমিতাভ জানান, জয়ার বিরক্তি এড়াতে তাঁরা একটু চালাকি করে বাড়িতে আলাদা একটি টিভি বসিয়েছেন। রাত হয়ে গেলে তাঁরা জয়াকে বিনম্রভাবে বলে দেন, ‘অনেক রাত হয়েছে, তুমি গিয়ে শুয়ে পড়ো।’
হেডফোন ও কম ভলিউম: জয়া ঘুমোতে যাওয়ার পর অমিতাভ ও অভিষেক রাতভর ম্যাচ দেখেন। আওয়াজ যাতে নিচে না পৌঁছায় এবং জয়ার ঘুমে ব্যাঘাত না ঘটে, তার জন্য দুজন হেডফোন ব্যবহার করেন অথবা টিভির ভলিউম একদম কমিয়ে রাখেন।
‘গোল বা ছক্কা মারলেই সব ভেস্তে যায়!’
{{/usCountry}}‘গোল বা ছক্কা মারলেই সব ভেস্তে যায়!’
{{/usCountry}}টিভির ভলিউম কম রাখলেও আসল বিপত্তি ঘটে পছন্দের দল জিতলে বা গোল-বাউন্ডারি হলে। অমিতাভ হাসতে হাসতে বলেন, 'সমস্যা হলো, খেলা দেখতে দেখতে প্রিয় দল জিতে গেলে বা গোল/ছক্কা মারলেই আমরা আনন্দে 'ইয়েএএএ...' বলে চিৎকার করে উঠি! সেই চিৎকারে ওদের ঘুম ভেঙে যায় আর ভাবে কোনও অঘটন ঘটেছে। তখন আমাদের বোঝাতে হয় যে আমরা গোল পেয়েছি বা ছক্কা মেরেছি!'
বচ্চন পরিবারের ঝলক
১৯৭৩ সালের ৩রা জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন অমিতাভ ও জয়া বচ্চন। বাস্তব জীবনে 'জঞ্জীর', 'অভিমান', 'শোলে', 'চুপকে চুপকে', 'মিলি' এবং 'সিলসিলা'-র মতো কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন এই জুটি। তাঁদের দুই সন্তান— শ্বেতা বচ্চন নন্দা ও অভিষেক বচ্চন। পরিবারের রাশ শক্ত হাতে সামলান জয়া। বাইরে যতই তাঁকে খিটখিটে বা বদমেজাজি বলা হোক না কেন, বচ্চন পরিবারের প্রাণভ্রমরা জয়া বচ্চন।