টলিউড সুপারস্টার জিতের ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ বক্স অফিসে নিজের শক্ত অবস্থান বজায় রেখেছে। সাধারণত উইকডে-তে চলচ্চিত্রের আয় ধীরে ধীরে কমার প্রবণতা দেখা গেলেও, এই ছবির ক্ষেত্রে উলোট পুরাণ। সোমবারের তুলনায় মঙ্গলবারে ছবির আয় আরও বৃদ্ধি পেয়েছে। যা নিঃসন্দেহে জিৎ ভক্তদের উচ্ছ্বাসের কারণ।

কালেকশনের চোখধাঁধানো পরিসংখ্যান
সোমবারের আয়: সোমবার পৃথিকৃৎ বসু পরিচালিত ছবিটির বক্স অফিস কালেকশন ছিল ১১ লাখ টাকা।
মঙ্গলে বৃদ্ধি: মঙ্গলবার সেই আয় বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ টাকায়। অর্থাৎ আরও বেশি সংখ্যাক দর্শক মঙ্গলবার ভিড় জমিয়েছেন পর্দায় জিতের নয় অবতার দেখছে।
সর্বোচ্চ আয় (শনিবার): স্বাধীনতা দিবসের বিশেষ দিনে অর্থাৎ মুক্তির দ্বিতীয় দিন শনিবারে ছবিটির ব্যবসা ছিল সবচেয়ে বেশি— এক দিনেই ছবি সংগ্রহ করেছিল ৪৩ লাখ টাকা। সব মিলিয়ে এখনও পর্যন্ত ছবিটি বক্স অফিস থেকে মোট ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যবসা করতে সক্ষম হয়েছে।
৫ দিনের বক্স অফিস কালেকশন
প্রথম দিন (শুক্রবার, ১৪ই আগস্ট): ১৮ লাখ টাকা (নেট)
দ্বিতীয় দিন (শনিবার, ১৫ই আগস্ট - স্বাধীনতা দিবস): ৪১ লাখ টাকা (নেট)
তৃতীয় দিন (রবিবার, ১৬ই আগস্ট): ২৭ লাখ টাকা (নেট)
চতুর্থ দিন (সোমবার, ১৭ই আগস্ট): ১১ লাখ টাকা (নেট)
পঞ্চম দিন (মঙ্গলবার, ১৮ই অগস্ট): ১২ লাখ টাকা (নেট)
{{/usCountry}}পঞ্চম দিন (মঙ্গলবার, ১৮ই অগস্ট): ১২ লাখ টাকা (নেট)
{{/usCountry}}মোট নেট আয় (Net Collection): ১.২০ কোটি টাকা (Sacnilk.com-এর তথ্যানুসারে)
স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী অনন্ত সিং-এর জীবনী নির্ভর এই পিরিয়ড ড্রামাটি নিয়ে দর্শকমহলে এখনও ইতিবাচক চর্চা বজায় রয়েছে। চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে ছবিটির ব্যবসা আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন বাণিজ্য বিশ্লেষকরা।
ছবিটি তার তারকাখচিত কলাকুশলী এবং অভিনয়শিল্পীদের শক্তিশালী পারফরম্যান্সের কারণে বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।
জিৎ: বিপ্লবী অনন্ত সিং-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুপারস্টার জিৎ। পথিকৃত বসু পরিচালিত এই ছবিতে তাঁর ভিন্নধর্মী ৯টি লুক ও অ্যাকশন অবতার ইতিমধ্যেই দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে।
টেটা রায় চৌধুরী: ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্সপেক্টর দুর্গা রায় চরিত্রে নজর কেড়েছেন তিনি। তাঁর কথায়, ‘এই ছবি জিতের কামব্যাক’। জিতের ডেডিকেশনে মুগ্ধ টোটা।
অন্যান্য কলাকুশলী: এছাড়াও ছবিতে অত্যন্ত জোরালো ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা কৌশিক সেন এবং রজতাভ দত্তরা। বিশেষ ভূমিকায় দেখা মিলেছে সৃজলা গুহকে।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জিৎ জানিয়েছেন, সব থেকে না হলেও, এই ছবি তাঁর কেরিয়ারের ‘ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং’ চরিত্র তো বটেই। অনন্তর দেশের প্রতি যে সমর্পিত মনোভাব, ওর সংঘর্ষ, ধৈর্য এবং আত্মত্যাগ—সবটাই খুব অনুপ্রেরণাদায়ক। মহৎ কাজ করতে গেলে যে অনেক লড়াই করতে হয়, চরিত্রটা সেটা শেখায়।