অবশেষে হল অপেক্ষার অবসান। জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও সঞ্চালক রোহিত শেট্টি এক বছরের বিরতির পর ‘খতরোঁ কে খিলাড়ি’-এর একটি নতুন সিজন নিয়ে ফিরতে চলেছেন। নির্মাতারা আনুষ্ঠানিকভাবে সিজন ১৫-এর জন্য ১৩ জন প্রতিযোগীর নাম ঘোষণা করেছেন এবং ভক্তদের মধ্যে উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। আর এবারের সিজনের থিম হতে চলেছে ‘ডর কা নয়া দৌর’। অনেক কঠিন স্টান্ট, কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসবে প্রতিযোগীদের জন্য।

রিপোর্ট অনুযায়ী, ‘খতরোঁ কে খিলাড়ি’ সিজন ১৫-এর শুটিং হবে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে, যা এই ফ্র্যাঞ্চাইজির আন্তর্জাতিক লোকেশনগুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয়। প্রতিযোগীদের তালিকা প্রকাশের পর থেকেই ভক্তরা জানতে আগ্রহী যে আসন্ন সিজনের জন্য কোন সেলিব্রিটিকে সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া হচ্ছে।
খতরোঁ কে খিলাড়ির ১৫ নম্বর সিজনের প্রতিযোগী কারা?
এই বছর নিশ্চিত প্রতিযোগীদের মধ্যে রয়েছে গৌরব খান্না, ফারহানা ভাট, অবিনাশ মিশ্র, অরি, হর্ষ গুজরাল, শগুন শর্মা এবং রুহানিকা ধাওয়ান। আর চ্যালেঞ্জার লাইনআপে করণ ওয়াহি, রুবিনা দিলায়েক, ঋত্বিক ধনজানি, বিশাল আদিত্য সিং, জসমিন ভাসিন এবং আভিকা গোরের মতো পরিচিত নাম রয়েছে।
এবার প্রশ্ন উঠতে পারে, খতরোঁ কে খিলাড়ি-র ১৫ নম্বর সিজন থেকে কোন তারকা পাবেন সর্বাধিক পারিশ্রমিক। প্রতিযোগীদের জনপ্রিয়তা, পূর্ববর্তী রিয়েলিটি শো থেকে আয় এবং বর্তমান বাজারমূল্য বিবেচনা করলে, এই সিজনে সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকার শীর্ষে থাকার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে দু'জন তারকার। তাঁরা হলেন – রুবিনা দিলায়েক এবং গৌরব খান্না।
রুবিনা নাকি গৌরব, কে করলেন বাজিমাত?
রুবিনা দিলায়েক বরাবরই টেলিভিশনের সবচেয়ে নির্ভরযোগ্য তারকাদের মধ্যে একজন। বিগ বস ১৪-এ থাকাকালীন বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে তিনি প্রতি সপ্তাহে প্রায় ৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন। তাঁর জনপ্রিয়তা এবং রিয়েলিটি শোর অভিজ্ঞতা বিবেচনা করে, আশা করা হচ্ছে যে তিনি আবারও একটি বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করবেন।
{{/usCountry}}রুবিনা দিলায়েক বরাবরই টেলিভিশনের সবচেয়ে নির্ভরযোগ্য তারকাদের মধ্যে একজন। বিগ বস ১৪-এ থাকাকালীন বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে তিনি প্রতি সপ্তাহে প্রায় ৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন। তাঁর জনপ্রিয়তা এবং রিয়েলিটি শোর অভিজ্ঞতা বিবেচনা করে, আশা করা হচ্ছে যে তিনি আবারও একটি বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করবেন।
{{/usCountry}}এদিকে বিগ বস ১৯-এ অংশগ্রহণের জন্য গৌরব খান্না প্রতি সপ্তাহে প্রায় ১৭.৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, যা তাঁকে এই শো-এর ইতিহাসে অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত প্রতিযোগীতে পরিণত করে। শুধু তাই নয়, মাস্টার শেফ সেলেব্রিডি স্পেশাল শো-ও জিতেছিলেন গৌরব। ফলত তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় খতরোঁ কে খিলাড়ি নিয়ে জনপ্রিয়তা তুঙ্গে। বিশেষ করে হিন্দি টিভির সব বড় বড় তারকা নামের উপস্থিতির কারণে। এখন দেখার, কে করে বাজিমাত!