চলতি সিজনে সুপারহিট হয়েছে ‘খতরোঁ কে খিলাড়ি’। ১ অগস্ট থেকে শুরু হয়েছিল খতরোঁ কে খিলাড়ি-র ১৫তম সিজন। প্রায় দেড় মাস শ্যুট হয় দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরে। রবিবার ছিল মুম্বইতে ফিনালে শ্যুট। যেখানে রোহিত শেট্টির সঙ্গে দেখা গিয়েছিল সমস্ত প্রতিযোগীদের। ‘খতরোঁ কে খিলাড়ি’ টিমের তরফ থেকে কোনো কনফারমেশন না এলেও, খবর রয়েছে একদম শেষ স্টান্টে মুখোমুখি হয়েছিলেন ফারহানা ভাট ও অবিনাশ মিশ্র।

একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, শো-টি জিতে নিয়েছেন অবিনাশ মিশ্র। আবার ভাইরাল একটা ফুটেজে দেখা গিয়েছে যে, ঞ্চে আতশবাজি ফোটার সময় ফারহানা রোহিত শেট্টিকে জড়িয়ে ধরছেন। এর ফলে তাঁর অনেক ভক্তই বিশ্বাস করছেন যে তিনিই হয়তো শো-টি জিতেছেন। যদিও অবিনাশের পক্ষেই পোস্ট এসেছে বেশি। করণ ওয়াহি দ্বিতীয় রানার আপ হয়েছেন বলে খবর।
তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, সবটাই জল্পনা। কারণ, ফিনালের শুটিং শেষ হয়ে গেলেও, নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করেননি বা 'কালারস' ও ‘জিও-হটস্টার’-এ গ্র্যান্ড ফিনালে পর্বটি কবে সম্প্রচারিত হবে, তা জানা যায়নি।
প্রসঙ্গত, ফারহানা বিগ বস ১৯ দিয়ে সকল দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। তবে বিগ বসেও প্রথম রানার আপ হন ফারহানা। গৌরব খান্না জিতে নেন শো-টি। এবারেও যদি প্রথম রানার আপ হয়েই থমকে যায় ফারহানার জার্নি, তবে তা নিঃসন্দেহে হতাশ করবে অভিনেত্রীর ভক্তদের।
'ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি' হল ভারতের একটি অত্যন্ত জনপ্রিয় এবং রোমাঞ্চকর স্টান্ট-ভিত্তিক হিন্দি রিয়েলিটি শো। যা আমেরিকান টেলিভিশন শো 'ফিয়ার ফ্যাক্টর'-এর ভারতীয় সংস্করণ। অনুষ্ঠানটি প্রথম ২০০৮ সালে শুরু হয়েছিল এবং সোনি টিভিতে সম্প্রচারিত হত। সেই সময় এটি ফিয়ার ফ্যাক্টর ইন্ডিয়া' নামে সম্প্রচারিত হলেও, পরবর্তীতে এন্ডেমল এর ফর্ম্যাটটি কালার্স টিভির কাছে বিক্রি করে এবং নতুন নামে পথচলা শুরু হয়।
{{/usCountry}}'ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি' হল ভারতের একটি অত্যন্ত জনপ্রিয় এবং রোমাঞ্চকর স্টান্ট-ভিত্তিক হিন্দি রিয়েলিটি শো। যা আমেরিকান টেলিভিশন শো 'ফিয়ার ফ্যাক্টর'-এর ভারতীয় সংস্করণ। অনুষ্ঠানটি প্রথম ২০০৮ সালে শুরু হয়েছিল এবং সোনি টিভিতে সম্প্রচারিত হত। সেই সময় এটি ফিয়ার ফ্যাক্টর ইন্ডিয়া' নামে সম্প্রচারিত হলেও, পরবর্তীতে এন্ডেমল এর ফর্ম্যাটটি কালার্স টিভির কাছে বিক্রি করে এবং নতুন নামে পথচলা শুরু হয়।
{{/usCountry}}খতরো কি খিলাড়ি শো-টির প্রথম দুটি সিজন হোস্ট করেছিলেন অক্ষয় কুমার। চতুর্থ সিজনেও দেখা গিয়েছিল অক্ষয়কে। তৃতীয় সিজন হোস্ট করেন প্রিয়াঙ্কা চোপড়া। সপ্তম সিজনে হোস্ট হিসেবে দেখা যায় অর্জুন কাপুরকে। তবে খতরোঁ কে খিলাড়ি-র সবচেয়ে বেশি সিজন হোস্ট করেছেন রোহিত শেট্টি। এবং জনপ্রিয়তায় তিনিই এগিয়ে।