...
...
Next Story

Tonni-Avrajit: চিরদিনই তুমি যে আমারে দুজনের কেমিস্ট্রি দারুণ, প্রেম চায় দর্শক! এর মাঝে মীরাকে নিয়ে ফেসবুকে কী লিখল কিংকর

চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আর্য আর অপর্ণার জুটির পাশাপাশি, আরও দুটো চরিত্র দর্শকের মন জয় করে নিয়েছে তারা হল কিংকর আর মীরা। তা মীরা ম্যাডামের জন্য কী লিখল কিংকর ফেসবুকে?

Published on: Dec 10, 2025, 14:11:32 IST
By
Prefer HTon Google
Advertisement

জি বাংলার যে ধারাবাহিক নিয়ে রীতিমতো চর্চা এখন তুঙ্গে, তা হল ‘চিরদিনই তুমি যে আমার’। সেখানে আর্য আর অপর্ণার জুটির পাশাপাশি, আরও দুটো চরিত্র দর্শকের মন জয় করে নিয়েছে, তারা হল কিংকর আর মীরা। অর্থাৎ অভ্রজিৎ চক্রবর্তী ও তন্বী লাহা রায়। এমনকী, কিংকর আর মীরার কেমিস্ট্রি নিয়েও কম আলোচনা চলছে না। অনেকে তো চাইছেন, একটু মীরা-কিংকরের প্রেমটাও যেন হয় গল্পে ধীরে ধীরে।

তন্বীর প্রশংসায় পঞ্চমুখ হলেন অভ্রজিৎ।
তন্বীর প্রশংসায় পঞ্চমুখ হলেন অভ্রজিৎ।

এরই মাঝে তন্বীর প্রশংসায় পঞ্চমুখ হলেন অভ্রজিৎ। ফেসবুকে তন্বীর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখলেন, ‘অভিনয় সূত্রে আলাপ এবং আশ্চর্য হলাম মনোনিবেশ দেখে, সর্বদা হাসিমুখের এই মেয়েটি কি অবলীলায় অত কিছু সামলায়, তারপর এরকম একটা চরিত্র যেখানে দর্শক মীরাকে ( চরিত্রকে) দোষারোপ করতে বাধ্য। এ হেন অবস্থায় কখনও কখনও সেই বিদ্রুপ বা তাচ্ছিল্য চরিত্র ছাড়িয়ে কখনও কখনও শিল্পীর ব্যক্তিগত জীবনেও প্রবেশ করে, আবার এটাও অভিনয়ের গুণেই পাওয়া তবু এরকমটা হয়, মানুষ তো, আমার দীর্ঘ অভিনয় জীবনে এহেন শিল্পী আমি খুবই কম দেখেছি, dedicated strong and well crafted and sorted (নিবেদিতপ্রাণ, শক্তিশালী এবং কাজের প্রতি খুব যত্নবান)।’

আর কিংকরের এই পোস্ট শেয়ার করে চিরদিনই তুমি যে আমার-এর তন্বী লিখলেন, ‘জানি না আমি ঠিক কতটা কী করতে পেরেছি। কিন্তু একজন বড় মাপের শিল্পীর কাছ থেকে প্রশংসা পাওয়া—এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না! Avrajit Chakraborty❤️।’

আপাতত দিতিপ্রিয়া রায় চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর নতুন অপর্ণা হিসেবে এই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন শিরিন পাল। দুজনের কেমিস্ট্রিও বেশ মন কাড়ছে ধীরেধীরে। চলছে আর্য আর অপর্ণার বিয়ের ট্র্যাক। মাঝে ঘুরেফিরে আসছে আর্যর অতীত, রাজনন্দিনী। এখন দেখার কোন বড় টুইস্ট সামনে অপেক্ষা করে আসছে। আর টিআরপি তালিকায় তা কোন খেল দেখায়।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe