টলিউডের অন্যতম প্রথম সারির প্রথম সারির অভিনেত্রী এবং মল্লিক বাড়ির প্রিয় মেয়ে কোয়েল মল্লিক (Koel Mallick)। গত কয়েক দিন ধরেই রাজনৈতিক ও বিনোদন মহলে তাঁকে নিয়ে জোর চর্চা। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে নিঃশব্দে ইস্তফা দিয়েছেন তিনি। আর এই ইস্তফা এবং তার পরবর্তী রাজনৈতিক বিতর্ক থেকে নিজেকে পুরোপুরি দূরে রেখে এই মুহূর্তে কোয়েল রয়েছেন সুদূর আমেরিকায়।

কেন হঠাৎ এই মার্কিন সফর? সেই রহস্যের পর্দাফাঁস নিজেই করলেন অভিনেত্রী। কোনও ছুটি কাটানো বা পেশাদার কাজ নয়, বরং নিজের অতি প্রিয় তুতো দাদা ইন্দ্র রায়চৌধুরী (Indro Roy-Chowdhury)-র বিয়েতে যোগ দিতেই সুদূর সাতসমুদ্র পাড়ে পাড়ি দিয়েছেন কোয়েল।
‘আমেরিকা আসার একমাত্র উদ্দেশ্যই ছিল দাদার বিয়ে’— কোয়েল
পর্দার গ্ল্যামার আর স্টারডম সরিয়ে কোয়েল যে আদতে এক্কেবারে ‘বাড়ির মেয়ে’, তা নায়িকার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টেই স্পষ্ট। আমেরিকা থেকে একগুচ্ছ জমকালো বিয়ের ছবি শেয়ার করে কোয়েল লিখেছেন, ‘আমাদের গোটা আমেরিকা সফরের মূল উদ্দেশ্যই ছিল দাদা ইন্দ্র রায়চৌধুরী এবং কুহুকী কুমারী দাসের বিয়ে!!!! কী যে দারুণ একটা সময় কাটালাম আমরা!!!!! নবদম্পতিকে আজীবন সুখী দাম্পত্য জীবনের অনেক অনেক শুভেচ্ছা… ভালোবাসা আর আনন্দ চিরকাল বজায় থাকুক।’ কোয়েলের পিসতুতো দাদা পেশায় সেতারবাদক। তাঁর বউয়ে সংস্কৃতিজগতের মানুষ। ভরতনাট্যম এবং কুচিপুড়ির মতো ধ্রুপদী নৃত্য়শিল্পী।
বরযাত্রীতে পা মিলিয়ে তুমুল নাচ বিন্দাস কোয়েলের
{{/usCountry}}বরযাত্রীতে পা মিলিয়ে তুমুল নাচ বিন্দাস কোয়েলের
{{/usCountry}}শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, প্রখ্যাত সেতারবাদক দাদা ইন্দ্রর বিয়েতে আর পাঁচটা সাধারণ বোনের মতোই আনন্দ-উৎসবে মেতে উঠেছেন কোয়েল। ট্র্যাডিশনাল সাদা-সোনালী জরির শাড়িতে কোয়েলের লুক ছিল এককথায় অনবদ্য। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে বরের ঘরের লোক হিসেবে ‘বারাত’-এ কোয়েলের বিন্দাস নাচ। দাদার হাত ধরে, মুখে চওড়া হাসি নিয়ে যেভাবে তিনি প্রাণ খুলে নাচলেন, তা দেখে নেটপাড়ার অনুরাগীরা বলছেন— ‘রাজনীতির জটলা থেকে দূরে কোয়েলকে ওঁর চেনা মেজাজে দেখতেই সবচেয়ে ভালো লাগে।’
বিয়ের পিঁড়িতে প্রখ্যাত সেতারবাদক ইন্দ্র রায়চৌধুরী
কোয়েলের এই ‘দাদা’ ইন্দ্র রায়চৌধুরী মল্লিক পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ও স্নেহের পাত্র। তিনি পেশায় একজন খ্যাতনামা ও আন্তর্জাতিক স্তরের সেতারবাদক। ভারত এবং আমেরিকা— দুই দেশেই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন ও শিক্ষার প্রসারে যুক্ত রয়েছেন তিনি। তাঁর সাথে দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে নতুন জীবনে পা রাখলেন কুহুকী কুমারী দাস। দাদার নতুন জীবনের শুরুতে উপস্থিত থেকে কনের মাথায় লাল চেলী ধরা থেকে শুরু করে সিঁদুরদানের তদারকি— সমস্ত আচার-অনুষ্ঠানেই কোয়েল ছিলেন মধ্যমণি।
সাংসদ পদ ত্যাগের পর এই মুহূর্তে কোয়েল মল্লিকের এই পারিবারিক উদযাপনের ছবিগুলো অনুরাগীদের মন ভালো করে দিয়েছে। বোঝাই যাচ্ছে, সমস্ত বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে কোয়েল এখন কেবলই নিজের পরিবারের খুশিতে মাতোয়ারা। বাবা রঞ্জিত মল্লিক কিংবা মা, দীপা মল্লিকের সঙ্গে ছবি শেয়ার করলেও কোয়েল কিন্তু ছেলে কবীর বা মেয়ে কাব্যর কোনও ছবি সোশ্যালে পোস্ট করেননি।