বড় পর্দা ছেড়ে এবার ছোট পর্দায় কোয়েল, নতুন রূপে অভিনেত্রীকে দেখবেন দর্শকরা

গতকাল শুরু হয়েছে কোয়েল মল্লিক অভিনীত ‘স্পর্ধা’ সিনেমার শুটিং। এই সিনেমাতেও কোয়েলের সঙ্গে অভিনয় করবেন রঞ্জিত মল্লিক। ‘স্বার্থপর’ ছবির সাফল্যের পর পরিচালক অন্নপূর্ণার এটি দ্বিতীয় ছবি হতে চলেছে। তবে এর মাঝেই শুনতে পাওয়া গেল একটি বড় খবর। এবার নাকি ছোট পর্দায় দেখা যাবে কোয়েলকে।

Published on: Sep 15, 2026, 17:06:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

গতকাল শুরু হয়েছে কোয়েল মল্লিক অভিনীত ‘স্পর্ধা’ সিনেমার শুটিং। এই সিনেমাতেও কোয়েলের সঙ্গে অভিনয় করবেন রঞ্জিত মল্লিক। ‘স্বার্থপর’ ছবির সাফল্যের পর পরিচালক অন্নপূর্ণার এটি দ্বিতীয় ছবি হতে চলেছে। তবে এর মাঝেই শুনতে পাওয়া গেল একটি বড় খবর। এবার নাকি ছোট পর্দায় দেখা যাবে কোয়েলকে।

নতুন রূপে ধরা দিতে চলেছেন কোয়েল
নতুন রূপে ধরা দিতে চলেছেন কোয়েল

বড় পর্দার অভিনেতা-অভিনেত্রীদের ছোট পর্দায় কাজ করার ঘটনা নতুন নয়। অভিষেক চট্টোপাধ্যায় থেকে সাবিত্রী চট্টোপাধ্যায়, একাধিক বড় পর্দা তারকাকে দেখতে পাওয়া গিয়েছে ছোট পর্দায় অভিনয় করতে। এবার কোয়েলকে দেখতে পাওয়া যাবে ওই একই পথে হাঁটতে।

আরও পড়ুন: অনস্ক্রিন বউ নন্দিনী নয়, বিগ বসের ঘরে এই প্রতিযোগীকে সমর্থন সোমরাজের

জানা গিয়েছে, সোনি চ্যানেলে কোরিয়ান একটি অনুষ্ঠানের আদলে নতুন শো শুরু হতে চলেছে। এবার সেই বাংলা সংস্করণেই অভিনয় করতে দেখা যাবে কোয়েলকে। যদিও এর আগে স্টার জলসায় ‘কথা ও কাহিনী’ নামের একটি টক শো সঞ্চালনা করেছেন কোয়েল। বহু বছরের বিরতির পর আবার ছোট পর্দায় ধরা দিতে চলেছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, কিছু মাস আগেই রাজনৈতিক পরিসরে যোগ দিয়েছিলেন কোয়েল মল্লিক। কিন্তু বাংলায় রাজনীতির পালা বদলের পরেই সংসদ পদ থেকে ইস্তফা দেন কোয়েল। বর্তমানে দুই সন্তান এবং তার এই দুই নিয়েই কোয়েলের জীবন। দ্বিতীয়বার মা হওয়ার পর বেশ কিছু বছর তিনি নিজেকে সরিয়ে রেখেছিলেন বড় পর্দা থেকে।

আরও পড়ুন: গণেশ চতুর্থীতে মেতে উঠেছে গোটা টলিউড, নিজের বাড়িতেই পুজো দিলেন জিৎ-যশ-নুসরত

গত বছর অর্থাৎ ২০২৫ সালে ‘স্বার্থপর’ ছবির মাধ্যমে আবার কামব্যাক করেছিলেন কোয়েল। এরপর মিতিন মাসির সেই আইকনিক চরিত্রে ধরা দিতে দেখা যায় অভিনেত্রীকে। এবার নতুন ভাবে জীবনের নতুন যাত্রা শুরু করবেন অভিনেত্রী, আশা করা যায় ছোট পর্দায় কোয়েলকে দেখে বেশ খুশি হবেন দর্শক মহল।