কোয়েল মল্লিক এবং পরমব্রত চট্টোপাধ্যায়, এই দুজনের জুটি টলিউডের অন্যতম একটি জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত। ‘হেমলক সোসাইটি’ হোক অথবা ‘বনি’, ‘হাইওয়ে’ হোক অথবা ‘সোনার কেল্লায় যকের ধন’। এই জুটির ছবি দেখতে চিরকালই ভীষণ পছন্দ করে নেটপাড়া। যদিও পরমব্রতর ‘কিলবিল সোসাইটি’তে উপস্থিত ছিলেন না কোয়েল।

তবে এবার টলিউডের অন্দর থেকে খবর পাওয়া যাচ্ছে, পরমব্রত চট্টোপাধ্যায়ের নির্দেশনায় কাজ করতে চলেছেন কোয়েল মল্লিক। হইচই স্টুডিওজ- এর জন্য নাকি তৈরি হবে এই ছবিটি। যদি তেমনটাই হয় তাহলে বলা যেতেই পারে, ১০ বছর পর এটি হতে চলেছে কোয়েলের ঘরে ফেরার ছবি।
আরও পড়ুন: পিছিয়ে গেল ‘ডাক্তার কাকু’ মুক্তির তারিখ, কবে বড়পর্দায় আসছেন প্রসেনজিৎ?
শোনা যাচ্ছে, এই ছবির শুটিং নাকি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যতদূর সম্ভব ছবির নাম হতে চলেছে ‘বীরপুরুষ’। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্তর মতো তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা। যদিও এই বিষয়ে কোয়েল বা পরমব্রত কেউ কিছু বলেননি।
প্রসঙ্গত, ‘স্বার্থপর’ ছবির হাত ধরেই বড় পর্দায় কাম ব্যাক করেছিলেন কোয়েল। এরপর মিতিন মাসি ছবিটিও বেশ জনপ্রিয় হয়েছিল। অন্যদিকে পরমব্রতর ‘হাওয়া বদল ২’ ছবিটি কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। রাজনীতি থেকে এখন পরমব্রত কোয়েল দুজনেই অনেক দূরে, তাই মনে করাই যেতেই পারে আগামী দিনে নিজেদের কাজেই ব্যস্ত থাকবেন তাঁরা।
আরও পড়ুন: শেষ মুহূর্তে পরিবর্তন, সম্পিতার বিপরীতে রাহুল নন, অভিনয় করবেন অন্য অভিনেতা
{{/usCountry}}আরও পড়ুন: শেষ মুহূর্তে পরিবর্তন, সম্পিতার বিপরীতে রাহুল নন, অভিনয় করবেন অন্য অভিনেতা
{{/usCountry}}এদিকে হইচই - এর সঙ্গে একাধিকবার কাজ করেছেন পরমব্রত। পরমব্রতর পরিচালনায় একাধিক সিরিজ এবং সিনেমা মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। পরম যে পরিচালক হিসেবে জনপ্রিয়, সেটা ইতিমধ্যেই প্রমাণিত। এবার সেই পুরনো জুটিকে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকমহল।