...
...
Next Story

Arijit-Koel: লোপামুদ্রার জন্মদিনে অরিজিতের চোখে হারালেন কোয়েল, ভাইরাল ছবি! জানেন কীভাবে ২য় বউয়ের প্রেমে পড়েছিলেন গায়ক?

কোয়েল আর অরিজিৎ-এর রোমান্টিক ফটো যখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তা জিতে নেয় নেটপাড়ার মন। এবারেও ঠিক তেমনটাই হল। লাভ বার্ডসের ফোটো পেতেই তা নিমেষে ভাইরাল।

Updated on: Feb 12, 2026, 15:12:09 IST
By
Prefer HTon Google
Advertisement

কদিন আগে লোপামুদ্রা মিত্রের জন্মদিনে হাজির হয়েছিলেন কোয়েল ও অরিজিৎ সিং। গায়িকার জন্মদিন বিশেষ করে তোলেন দম্পতি। ইতিমধ্যেই সে উদযাপনের একাধিক ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। এরমধ্যে একটি ছবি শেয়ার করা হয়েছে অরিজিতেরই একটি ফ্যান পেজ থেকে। যেখানে দেখা যাচ্ছে যে, বরের চোখে হারিয়েছেন কোয়েল। আর এই ছবিটাই মন জয় করে নিল ভক্তদের। একজন কমেন্ট করেছেন, ‘বোঝা যায় কোয়েল কতটা ভালোবাসে অরিজিৎকে। তুমি খুব লাকি দাদা।’ আরেকটি কমেন্টে লেখা, ‘তোমরা দুজন এভাবেই থাকো সারাজীবন। ঠাকুরের কাছে আমরা সকলে এটাই প্রার্থনা করি।’

অরিজিৎ ও কোয়েল।
অরিজিৎ ও কোয়েল।

অনেকেই জানেন যে, কোয়েল অরিজিতের প্রথম পক্ষের স্ত্রী নন। এর আগেও একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। যদিও সেই বিয়ে সুখের হয়নি। এরপর কোয়েলের সঙ্গে গাঁটছড়া বাঁধা। জানেন কি দুজনের কীভাবে প্রেমটা হয়েছিল?

আসলে ছোটবেলা থেকে প্রেম ছিল কোয়েল ও অরিজিতের। এমনকী, ফেম গুরুকূলে থাকার সময়তে এই কোয়েলেরই ফোন আসত অরিজিতের কাছে। তবে মাঝে কোনো অজানা কারণে দুজনের পথ আলাদা হয়। শুধু অরিজিৎ নন, কোয়েলও বিয়ে করেছিলেন একজনকে। সেই বিয়ে থেকে তাঁর একটি ছেলেও হয়েছিল। তবে কোয়েলেরও বিয়ে ভেঙে যায়। এরপর একে-অপরকে ফের দ্বিতীয় সুযোগ দেন কোয়েল ও অরিজিৎ। শুধু তাই নয়, লুকিয়ে তারাপীঠে বিয়েও করেছিলেন। এমনকী, অরিজিতের বিয়ের খবর বরং ফাঁস হয়েছিল, তাঁর হোয়াটসঅ্যাপ ডিপি থেকে। সে যাই হোক, এটাও শোনা যায় যে, ‘তুম হি হো’ গানটি গেয়ে কোয়েল নাকি প্রপোজ করেছিলেন অরিজিৎ সিং-কে।

লোপামুদ্রার জন্মদিনে কোয়েল ও অরিজিৎ:

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe