...
...
Next Story

‘ যাদের নিজেদের বিয়ে ভেঙে যাচ্ছে’, সিঁদুর বিতর্কে নাম না করে দিব্যাকে কড়া জবাব কোমলের

গোবিন্দার সঙ্গে কোমল রানী স্বর্ণকারের প্রেমের চর্চা এখন সোশ্যাল মিডিয়া জুড়ে। বিমানবন্দর হোক অথবা লালবাগচা রাজা দর্শন, সর্বত্র গোবিন্দার পাশে এই অভিনেত্রীকে দেখে অভিনেতার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। এবার সেই গুঞ্জনে ঘি ঢালল কোমলের সিঁথিতে থাকা সিঁদুর।

Published on: Oct 3, 2026, 14:01:42 IST
Advertisement

গোবিন্দার সঙ্গে কোমল রানী স্বর্ণকারের প্রেমের চর্চা এখন সোশ্যাল মিডিয়া জুড়ে। বিমানবন্দর হোক অথবা লালবাগচা রাজা দর্শন, সর্বত্র গোবিন্দার পাশে এই অভিনেত্রীকে দেখে অভিনেতার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। এবার সেই গুঞ্জনে ঘি ঢালল কোমলের সিঁথিতে থাকা সিঁদুর।

সিঁদুর বিতর্কে নাম না করে দিব্যাকে জবাব কোমলের
সিঁদুর বিতর্কে নাম না করে দিব্যাকে জবাব কোমলের

কোমল অবিবাহিত, তাই খুব স্বাভাবিকভাবেই অভিনেত্রীর সিঁথিতে সিঁদুর দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছিল, তাহলে কি চুপিসারে তিনি বিয়ে করে নিয়েছেন গোবিন্দাকে? কোমলকে কড়া ভাষায় আক্রমণ করে দিব্যা কোমলের সিঁদুর পরা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সঙ্গে তিনি এও অভিযোগ করেছিলেন, কোমল নিজের স্বার্থে হিন্দু ধর্মকে ব্যবহার করছে।

কোমল রানী

এবার এই সমস্ত অভিযোগের বিপক্ষে মুখ খুললেন অভিনেত্রী। দিব্যা খোসলার নাম না নিয়েই তিনি ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করেন যেখানে তিনি লেখেন, ‘আমার আসন্ন ছবি রূপা-র সাফল্যের জন্য গণপতি বাপ্পার কাছে নায়কের সঙ্গে প্রার্থনা করাটা কি করে লজ্জার বিষয় হয়ে গেল? তথাকথিত তারকারা যখন ছবির প্রচারের জন্য নিজেদের পুরুষসহ অভিনেতাদের সঙ্গে বিভিন্ন জায়গায় যান তখন কি তাদের লজ্জা করে না?’

কোমল রানী
কোমল রানী

সিঁদুর নিয়ে করা কটুক্তির প্রতিবাদ করে কোমল লিখেছেন, ‘যেসব নারী নিজেরাই সিঁদুর নিয়ে উপহাস করে, যাদের নিজেদের বিয়েই ভেঙে যাচ্ছে এবং যারা নিজেদের দাম্পত্য সম্পর্কের পবিত্রতাটুকুও রক্ষা করতে পারে না, তাদের কাছ থেকে সিঁদুর, বিয়ে বা আমাদের ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে জ্ঞানগর্ভ বক্তৃতা শোনার আমার কোনো আগ্রহ নেই।’

কোমল রানী

অভিনেত্রী আরও লেখেন, ‘আমি এমন নারীদের আমাকে বিচার করার যোগ্য বলে মনে করি না—বিশেষ করে তারা, যারা এমন মানুষদের আদর্শ মানে ও সমর্থন করে, যারা সারাজীবন সারারাত মদ খেয়ে, অন্য পুরুষদের সঙ্গে একাধিক সম্পর্কে জড়িয়ে, এমনকি বৃদ্ধ বয়সে তিনজন পুরুষের সঙ্গে এক রাতের সম্পর্কের কল্পনা করে কাটিয়েছে, এবং নিজেদের খ্যাতির জন্য সেইসব স্বামীদের জনসমক্ষে অপমান করেছে যাদের সঙ্গে তারা সারাজীবন থেকেছে ও যাদের থেকে সুবিধা ভোগ করেছে। এই লোকেরা আমাকে ভালো মানুষ মনে করে নাকি খারাপ, তাতে আমার সত্যিই কিছু যায় আসে না।’

সবশেষে তিনি লেখেন, ‘আমার মনে হয় তারা সবাই একই দলের অংশ, যারা নিজেদের ব্যর্থ দাম্পত্য জীবনের হতাশা অন্যের উপর ঝাড়ছে। তারা এমন পুরুষখেকো নারীর মতো আচরণ করে যারা তাদের স্বামীদের মর্যাদা ও সম্মান নষ্ট করে। ক্রমাগত আমার নামের সাথে নিজেদের যুক্ত করে প্রাসঙ্গিক থাকার চেষ্টা বন্ধ করুন। সম্ভবত এই কথাটি সত্যি: আপনার মর্যাদা আপনার নিজের হাতেই। এই ধরনের মানুষদের নিজেদের সীমা জানা উচিত এবং অন্যদেরকে এমন পর্যায়ে উস্কানি দেওয়া বন্ধ করা উচিত, যেখানে তাদের নিজেদের অতীতই প্রকাশ হয়ে যেতে পারে।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks