...
...
Next Story

Mainak-Ayesha: শরীরে মিশছে শরীর! হ্যাবলা সুদেবের এ কী কাণ্ড, ‘লাজু তোর সুয়ামী হাতছাড়া হয়ে গেল’

Mainak-Ayesha: পর্দায় তিনি অত্যন্ত সাদাসিধে, ঘরোয়া এবং কিছুটা ‘হ্যাবলা’ প্রকৃতির। কিন্তু পর্দার সেই সুদেব ওরফে মৈনাক ঢোল যে তলে তলে এতটাও ‘রঙিলা’, তা বোধহয় টের পাননি ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের একনিষ্ঠ দর্শকরা। মৈনাকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় একেবারে হুলুস্থুল কাণ্ড ঘটাচ্ছে। দেখেছেন?

Published on: May 14, 2026, 10:30:32 IST
Advertisement

‘কনে দেখা আলো’ ধারাবাহিকে সুদেবের কীর্তিকলাপের শেষ নেই। কখনও মৃত্যুর নাটক, কখনও আবার ভুল স্বীকার করে লাজুর কাছে ফিরে আসা। অনেক চড়াই-উতরাই পেরিয়ে লাজু (সাইনা) যখন স্বামীকে ডিভোর্স না দিয়ে ফের সংসার করার সিদ্ধান্ত নিল, তখনই ঘটল বিপত্তি। লাজুর সেই ‘হ্যাবলা’ স্বামীকে দেখা গেল অন্য এক নারীর বাহুলগ্নে, চূড়ান্ত বোল্ড অবতারে। তবে পর্দার নাটকে নয়, বাস্তবের রিল ভিডিওতে।

শরীরে মিশছে শরীর! হ্যাবলা সুদেবের এ কী কাণ্ড, ‘লাজু তোর সুয়ামী হাতছাড়া হয়ে গেল’
শরীরে মিশছে শরীর! হ্যাবলা সুদেবের এ কী কাণ্ড, ‘লাজু তোর সুয়ামী হাতছাড়া হয়ে গেল’

সেনসুয়াস ডান্স ও ভাইরাল ভিডিও:

সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী আয়েশা ভট্টাচার্যের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন মৈনাক। নব্বইয়ের দশকের জনপ্রিয় গান ‘ভিগি ভিগি রাতো মে’-র তালে পা মেলাতে দেখা গেল তাঁদের। আলো-আঁধারিতে আয়েশা আর মৈনাকের সেই ‘সেনসুয়াস’ নাচ দেখে চোখ কপালে উঠেছে দর্শকদের। আয়েশা যে ভালো নাচেন তা সর্বজনবিদিত, কিন্তু মৈনাক যে শরীরী হিল্লোলে এভাবে পাল্লা দিতে পারেন, তা ছিল কল্পনার বাইরে।

শুধু ভিগি ভিগি রাতো মে গানেই নয়, আজকের যুগের একদম ট্রেন্ডিং গান ‘গুলি মাতা’র তালেও পা মেলালেন তাঁরা।

‘লাজু তোর সোয়ামি হাতছাড়া!’

ভিডিওটি ভাইরাল হতেই কমেন্ট বক্সে শুরু হয়েছে মজাদার সব মন্তব্য। সুদেবের ওপর লাজুর অগাধ ভরসা দেখে যারা বিরক্ত ছিলেন, তাঁরা বিদ্রুপ করে লিখছেন, ‘লাজু তোর সোয়ামি তো হাতছাড়া হয়ে গেল!’ কেউ আবার লিখেছেন, ‘হ্যাবলা সুদেবের এমন সেক্সি অবতার আগে দেখিনি তো!’ ভক্তদের একাংশ অবশ্য মৈনাকের নাচের প্রশংসায় পঞ্চমুখ। তাঁদের মতে, পর্দার ইমেজ ভেঙে মৈনাক বুঝিয়ে দিলেন তিনি সব চরিত্রেই সমান সাবলীল।

সিরিয়ালের গল্প অনুযায়ী সুদেব এখন শোধরানোর পথে। ওদিকে সুদেবের কাছে লাজুর ফিরে যাওয়া মেনে নিতে না পারা অনুভব পড়বে দুর্ঘটনার কবলে। ফের দোটানায় লাজু। সিরিয়ালের গল্পে এখন টানটান উত্তেজনা। ওদিকে পর্দার বাইরে সাদাসিধে সুদেবের এই ‘রঙিন’ মেজাজ বুঝিয়ে দিচ্ছে অভিনেতা হিসেবে তিনি কতটা বহুমুখী। লাজু আর সুদেবের রসায়ন যখন টেলিভিশনের পর্দায় চর্চায়, তখন আয়েশার সঙ্গে মৈনাকের এই অফ-স্ক্রিন ‘কেমিস্ট্রি’ নেটিজেনদের বিনোদনের রসদ জুগিয়েছে ভরপুর।

মিঠিঝোরা ধারাবাহিকের সার্থক হিসাবে চর্চায় উঠে এসেছিলেন মৈনাক। কনে দেখা আলো তাঁকে নতুন পরিচিতি দিয়েছে। তবে অনুরাগীরা তাঁকে এবার সোলো লিড হিরো হিসাবে দেখতে চায়। তাঁর এই ডান্স ভিডিয়ো দেখবার পর সেই আকাঙ্খা আরও অনেকগুণ বেড়ে গেল।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe