সম্প্রতি জি বাংলার এক জমকালো বিশেষ অনুষ্ঠানে বসেছিল টলিউড তারকাদের চাঁদের হাট। দেব, জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো টলিউডের প্রথম সারির তারকাদের পাশাপাশি হাজির ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। জি বাংলার চলতি মেগার সব নায়ক-নায়িকাকেই কমবেশি দেখা গিয়েছে সেই আসরে। তবে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের জনপ্রিয় জুটি 'অনুভব ও লাজু'-র মধ্যে রেড কার্পেটে একা দেখা গেল অভিনেতা সোমরাজ মাইতিকে (অনুভব)। অনুপস্থিত ছিলেন পর্দার ‘লাজু’ অর্থাৎ অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়।

প্রিয় নায়িকাকে অনুষ্ঠানে না দেখতে পেয়ে এক অনুরাগীদের আফসোসের শেষ নেই। রেড কার্পেটে সোমরাজকে প্রশ্ন করা হলে তিনি জানান, 'এই প্যাক আপ হল, আসবে হয়ত লাজু (সাইনা)। কিন্তু না, অনুষ্ঠানে পৌঁছাননি সাইনা। সোশ্যাল মিডিয়ায় আফসোস প্রকাশ করে জানতে চান তিনি কেন যাননি। জবাবে কমেন্ট সেকশনে অনুপস্থিতির আসল কারণ খোলসা করেন সাইনা নিজে।
কেন অনুষ্ঠানে যেতে পারেননি সাইনা?
সাইনা জানান, শুটিং শেষ করে সন্ধ্যা ৭টায় যখন তিনি বাড়ি ফেরেন, তখন থেকেই তাঁর গায়ে জ্বর ছিল এবং শরীর ভীষণ খারাপ লাগছিল। বাড়ি থেকে অনুষ্ঠানস্থলের দূরত্ব ছিল প্রায় ৪৫ মিনিটের। তৈরি হয়ে সেখানে পৌঁছাতে আরও অনেকটা সময় লেগে যেত, যা সেই শারীরিক অবস্থায় সম্ভব ছিল না। শরীর অসুস্থ থাকায় তাঁর মা-ও তাঁকে অনুষ্ঠানে না গিয়ে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।
অনুরাগীদের আশ্বস্ত করে সাইনা লিখেছেন, ভবিষ্যতে এমন আরও অনেক অনুষ্ঠানে ভক্তরা তাঁকে দেখতে পাবেন এবং তিনি এই খামতি দ্রুত পূরণ করে নেবেন।
সাইনা ইতিমধ্যেই পড়াশোনা ও শ্যুটিংয়ের চাপ সামলাচ্ছেন। মাত্র ১৫ বছরের এই কন্যে শুধু কনে দেখা আলো নয়, নিজের ডেবিউ ছবিরও শ্যুটিং করছেন। সবকিছু সামলাতে গিয়ে সব অনুষ্ঠানে যাওয়া বাস্তবেই সম্ভবপর নয়, এই খুদে নায়িকার। আপতত সাইনার সুস্থতা কামনা করছেন অনুরাগীরা।
{{/usCountry}}সাইনা ইতিমধ্যেই পড়াশোনা ও শ্যুটিংয়ের চাপ সামলাচ্ছেন। মাত্র ১৫ বছরের এই কন্যে শুধু কনে দেখা আলো নয়, নিজের ডেবিউ ছবিরও শ্যুটিং করছেন। সবকিছু সামলাতে গিয়ে সব অনুষ্ঠানে যাওয়া বাস্তবেই সম্ভবপর নয়, এই খুদে নায়িকার। আপতত সাইনার সুস্থতা কামনা করছেন অনুরাগীরা।
{{/usCountry}}ওদিকে দু-দিন আগেই এক বছর পূর্ণ করেছে কনে দেখা আলো। সেটে কেক কেটে সেলিব্রেট করেছেন অনুভব-লাজু। সাইনা-সোমবাজের কেক কাটার মিষ্টি মুহূর্ত সোশ্যাল ভাইরাল। তবে সেই সেলিব্রেশনে দেখা মেলেনি সুদেব এবং নতুন বনতলার।