...
...
Next Story

Bengali Serial Update: অচৈতন্য অনুভব লাজুর স্বপ্নে বিভোর! এবার কি হবে মিল? চমক কনে দেখা আলো-য়

দুর্ঘটনার পর হাসপাতালে এখনো অচৈতন্য অনুভব। ছুটে এল লাজু। এবার কী হবে মিল, আশায় বুক বাঁধছে কনে দেখা আলো-র দর্শকরা।

Published on: May 22, 2026 01:20 PM IST
Advertisement

জি বাংলা-র অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে আসে কনে দেখা আলো। বিশেষ করে লাজু আর অনুবের জুটি। যদিও দুজনের এক হওয়া দেখতে আশায় বুক বেঁধেছেন দর্শকেরা। কিন্তু ধারাবাহিকের গল্প ইঙ্গিত দিচ্ছে যে, লাজু-অনুভবের রোম্যান্স দেখতে আরও খানিক অপেক্ষা করতে হবে দর্শককে।

কনে দেখা আলো-য় লাজু ও অনুভব।
কনে দেখা আলো-য় লাজু ও অনুভব।

আপাতত কনে দেখা আলো-য় দেখানো হচ্ছে দুর্ঘটনার পর এখনো জ্ঞান ফেরেনি অনুভবের। এদিকে লাজুর অ্যাক্সিডেন্টের খবর কানে পৌঁছেছে লাজুর। হাসপাতালে ছুটে আসে সে অনুভবের সঙ্গে দেখা করতে। এদিকে, অচৈতন্য অবস্থায় লাজুর স্বপ্নে বিভোর অনুভব। ঘোরের মধ্যেও শুধু লাজুরই নাম নিয়ে চলেছে সে। এত কিছুর পরেও, বনলতা একরোখা। কিছুতেই দেখা করতে দেবে না লাজুকে অনুভবের সঙ্গে।

যদিও সুদেবকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে লাজু। এমনকী, সেই সূত্র ধরে অনুভবের উকিল বন্ধুর সঙ্গে দেখাও করেছে। যেভাবে মৃত্যুর নাচক করেছে সুদেব, তাতে লাজু বিরক্ত। ‘মিথ্যেবাদী’র সঙ্গে সারা জীবন না থাকার সিদ্ধান্তও নিয়ে ফেলেছে। এখন দেখার সামনে আর কোন টুইস্ট আসে লাজু-অনুভবের সামনে। বনলতাই বা কবে সিধে হয়? চলতি সপ্তাহেও কনে দেখা আলো-র টিআরপি এসেছে ৪.০, জি বাংলার এই ধারাবাহিক নিজের দখলে করেছে সপ্তম স্থান।

প্রসঙ্গত, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু এবং 'ম্যাজিক মোমেন্টস' ও চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ইন্ডাস্ট্রির একাধিক তারকার ক্ষোভের প্রভাব পড়েছিল 'কনে দেখা আলো' ধারাবাহিকেও। সিরিয়ালটির ভবিষ্যৎ যখন প্রশ্নের মুখে, তখন জি বাংলা ও আর্টিস্ট ফোরামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আর্টিস্ট ফোরামের শর্ত মেনে নিয়ে চ্যানেল এই ধারাবাহিকের প্রযোজনার দায়িত্ব লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র অর্কর প্রযোজনা সংস্থা অর্গানিক প্রোডাকশন-এর থেকে সরিয়ে দেয়। আপাতত জি বাংলা প্রোডাকশন করছে কনে দেখা আলো-র প্রযোজনা। ধারাবাহিকটির চিত্রনাট্য এতদিন লীনা লিখতেন। সেখানেও এখন বদল এসেছে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe