ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক 'কনে দেখা আলো'-র দর্শকদের জন্য এক অত্যন্ত বিষাদময় খবর। পর্দায় যাঁকে দর্শকেরা 'ঠাম্মি' চরিত্রে ভালোবেসে আগলে রেখেছেন, সেই গুণী অভিনেত্রী পাপিয়া সেনের বাস্তব জীবনে নেমে এসেছে গভীর শোক। আজ প্রয়াত হয়েছেন তাঁর স্বামী, তিনবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত চিত্রপরিচালক রাজা সেন।

কঠিন এই সময়ে পর্দার পরিবারের প্রিয় ঠাম্মির পাশে দাঁড়াতে তাঁর ,কাছে ছুটে গিয়েছেন ধারাবাহিকের অভিনেতা সোমরাজসহ টলিপাড়ার একাধিক কলাকুশলী ও শিল্পীরা।
কীভাবে মৃত্যু রাজা সেনের?
রবিবার মৃত্যু হয় রাজা সেনের। পরিচালক অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে, সেখানেই মাত্র ৭০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে কোমরে চোট নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, শিরদাঁড়ার সফল অস্ত্রোপচার হয়েছিল। পরে তাঁর শারীরিক অবস্থা বিগড়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরিচালকের ফুসফুসে সমস্যা দেখা দেয়। হার্ট অ্যাটাকের শিকার হন। গত সোমবার পরিচালককে এসএসকেএমে স্থানান্তরিত করানো হয়। সেখানে প্রায় ৬ দিন ধরে জীবন যুদ্ধ চালান। তাঁর ফুসফুস বিকল হয়ে পড়েছিল, শরীরে বাসা বেঁধেছিল নিউমোনিয়া। ভেন্টিলেশনে ছিলেন পরিচালক।
‘আমার সৌভাগ্য হয়নি ওঁনাকে চেনার…’
নন্দনে পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে শায়িত রাখা হয়েছিল মরদেহ। সেখানেই হাজির হয়েছিলেন সোমরাজ মাইতি। তাঁকে পাপিয়া সেনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে দেখা যায়। সোমরাজকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন পাপিয়া। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমরাজ বলেন, ‘বড় ক্ষতি তো বটেই। তিনবারের জাতীয় পুরস্কার জয়ী পরিচালক। তবে আমার সৌভাগ্য হয়নি ওঁনাকে চেনার। আমি ওঁর স্ত্রীর সঙ্গে কাজ করি। সেই সুবাদেই এখানে আসা’।
‘উনি নিজের জীবন বেঁচেছেন…’
{{/usCountry}}‘উনি নিজের জীবন বেঁচেছেন…’
{{/usCountry}}শোকস্তব্ধ পাপিয়া সেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘উনি শেষ সময় পর্যন্ত কাজ করেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে একটা তথ্যচিত্র বানাচ্ছিলেন, এক দিনের শ্যুটিং বাকি আছে। আরও ১০ বছর বাঁচলে হয়ত আরও কাজ করতেন, তবে হি লিভড হিজ লাইফ। আমি স্বামীকে হারালাম, তার থেকেও বড় বন্ধুকে হারালাম।’
কেন আগামী কয়েক দিন ধারাবাহিকে থাকবেন না ঠাম্মী?
ব্যক্তিগত এই চরম অপূরণীয় ক্ষতির কারণে আগামী কিছুদিন হয়ত ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে দেখা যাবে না পাপিয়া সেনকে। এই মুহূর্তে অভিনেত্রীর ব্যক্তিগত শোক কাটিয়ে ওঠা ও পরিবারের পাশে থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কিছুদিনের জন্য ধারাবাহিক থেকে বিরতি নিচ্ছেন তিনি।
পাশে টলিপাড়া ও অনুরাগী মহল
রাজা সেনের প্রয়াণে শোকাচ্ছন্ন পাপিয়া সেনকে সান্ত্বনা দিতে এবং এই কঠিন সময়ে তাঁর পাশে থাকতে সোমরাজ সহ পুরো টিম ও ইন্ডাস্ট্রির সদস্যরা নিজেদের সহমর্মিতা প্রকাশ করেছেন। ভক্ত ও দর্শকরাও সামাজিক মাধ্যমে এই বর্ষীয়ান অভিনেত্রীর প্রতি তাঁদের গভীর ভালোবাসা ও সমবেদনা জানাচ্ছন।