...
...
Next Story

বনলতার মা হওয়ার মিথ্যে খবর ফাঁস হল লাজুর কাছে, অনুভবকে কি সে বলবে সত্যিটা?

জি বাংলার কনে দেখা হলো ধারাবাহিকের গল্প অনুযায়ী, লাজুকে শায়েস্তা করতে একের পর এক ষড়যন্ত্র তৈরি করছে বনলতা। কিন্তু যখন সে একেবারেই অনুভবের কাছাকাছি আসতে পারে না তখন নিরুপায় হয়ে একেবারে চরম মিথ্যে বলে সকলকে।

Published on: Jul 11, 2026, 17:01:25 IST
Advertisement

জি বাংলার ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের গল্প অনুযায়ী, লাজুকে শায়েস্তা করতে একের পর এক ষড়যন্ত্র তৈরি করছে বনলতা। কিন্তু যখন সে একেবারেই অনুভবের কাছাকাছি আসতে পারে না তখন নিরুপায় হয়ে একেবারে চরম মিথ্যে বলে সকলকে।

বনলতার মা হওয়ার মিথ্যে খবর ফাঁস হল লাজুর কাছে
বনলতার মা হওয়ার মিথ্যে খবর ফাঁস হল লাজুর কাছে

ধারাবাহিকের গল্প অনুযায়ী, অনুভবের মদ্যপ অবস্থায় ফায়দা নিয়ে অনুভবের সঙ্গে এক বিছানায় রাত কাটায় বনলতা। যদিও অনুভব বারবার সে কথা অস্বীকার করে কিন্তু অন্য কেউ আর অনুভবকে বিশ্বাস করে না। এর কিছুদিন পরেই বনলতা সকলকে বলে সে গর্ভবতী। যেহেতু সে অনুভাবের সঙ্গে রাত কাটিয়েছে তাই খুব স্বাভাবিকভাবেই বনলতাকেই বিশ্বাস করে সকলে।

ওদিকে পাকচক্রে ওই চিকিৎসকের কাছেই যায় লাজু যেখানে বনলতা গিয়েছিল নিজেকে দেখাতে। কথা প্রসঙ্গে উঠে আসে বনলতার কথা আর তারপরেই লাজু জানতে পারে বনলতা যা বলেছে সম্পূর্ণ মিথ্যা। সে বুঝতে পারে অনুভব তাকে যা বলেছিল সব কিছু সত্যিই। এবার কি করবে বনলতা? সবাইকে কি জানিয়ে দেবে সত্যি কথা? ধারাবাহিকের এই দুর্দান্ত পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আগামী ১৩ এবং ১৪ জুলাই।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks