Kone Dekha Alo: অবশেষে হল সমস্যার সমাধান, শুরু হবে ‘কনে দেখা আলো’- র শ্যুটিং, ঘোষণা আর্টিস্ট ফোরামের

Kone Dekha Alo:  ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে ছিল অর্গানিক প্রোডাকশন। এছাড়া ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছিলেন স্বয়ং লীনা গঙ্গোপাধ্যায়, যার ফলে ধারাবাহিকটি বন্ধের মুখে দাঁড়িয়ে যায়। তবে এবার সমস্ত জটিলতা কাটিয়ে ধারাবাহিকটি শুরু হওয়ার খবর জানানো হল আর্টিস্ট ফোরামের তরফ থেকে।

Published on: Apr 16, 2026, 19:34:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Kone Dekha Alo: গত ২৯ মার্চ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর ম্যাজিক মোমেন্টসকে আপাতত ব্যান করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আর্টিস্ট ফোরামের তরফ থেকে। এমনকি অভিনেতার মৃত্যুর পর লীনা গঙ্গোপাধ্যায় সহ ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা সরকার। এই সবকিছুর জেরেই বন্ধ হয়ে যায় ‘চিরসখা’ এবং ‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিক দুটি। তবে এই ঘটনায় আরও একটি ধারাবাহিকের ওপর আঁচ পড়ে যেটি হল জি বাংলার ‘কনে দেখা আলো’।

শুরু কনে দেখা আলো- র শ্যুটিং, ঘোষণা আর্টিস্ট ফোরামের
শুরু কনে দেখা আলো- র শ্যুটিং, ঘোষণা আর্টিস্ট ফোরামের

‘কনে দেখা আলো’ ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে ছিল লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র অর্কর প্রযোজনা সংস্থা অর্গানিক প্রোডাকশন। এছাড়া ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছিলেন স্বয়ং লীনা গঙ্গোপাধ্যায়, যার ফলে ধারাবাহিকটি বন্ধের মুখে দাঁড়িয়ে যায়। তবে এবার সমস্ত জটিলতা কাটিয়ে ধারাবাহিকটি শুরু হওয়ার খবর জানানো হল আর্টিস্ট ফোরামের তরফ থেকে।

আরও পড়ুন: হাজার বছরের অভিশাপ মোচন হবে এবার! রক্তে মাখামাখি ‘রক্তফলক’-এর টিজার

বৃহস্পতিবার আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিনাল মুখোপাধ্যায় একটি বিবৃতি প্রকাশ করেন যেখানে লেখা, রাহুলের অকাল প্রয়াণের পরবর্তী সময়ে যে পরিস্থিতি সম্মুখীন সকলে হয়েছিল সেই বিষয়ে সবাই অবগত। এরপরই তিনি জানান, ‘কনে দেখা আলো’ প্রযোজনাটির সম্পর্কে জি বাংলার সঙ্গে সরাসরি আলোচনা করা হয়েছে। আর্টিস্ট ফোরামের সমস্ত শর্তাবলী মেনে নিয়ে প্রযোজনা সংস্থা তাঁদের মতামত জানিয়েছেন। আগামী ৭ দিনের মধ্যে আর্টিস্ট ফোরামের প্রদত্ত শর্তাবলীর স্বপক্ষে সমস্ত প্রমাণ সহ উপযুক্ত নথি পাঠানোর ব্যাপারেও সম্মতি দিয়েছেন।

শান্তিলাল মুখোপাধ্যায় বিবৃতির মাধ্যমে আরও জানান, এমতাবস্থায় আগামী দিনে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে আর্টিস্ট ফোরামের শিল্পীদের কাজ করার ব্যাপারে আর কোনও অসুবিধা রইলো না। এই প্রসঙ্গে আরও একবার উঠে আসে রাহুলের কথা। পরিস্থিতি চাপে কর্ম বিরতিতে গেলেও কেউ যে চান না অযথা কাজের ক্ষতি হোক, সেটাও তিনি জানান।

আরও পড়ুন: চোখে ভাঙা চশমা, রক্তাক্ত শরীর! ‘তারকাটা’- র মোশন পোস্টারে বড় চমক বিক্রমের

প্রসঙ্গত, ধারাবাহিকের যে এপিসোড এত দিন দর্শকরা দেখতে পারছিলেন সেটি ব্যাঙ্কিং করা ছিল আগে থেকে। এবার নতুন উদ্যমে শুরু হবে শ্যুটিং। এখন থেকে এটি সরাসরি জি বাংলা প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে ও পরিচালনায় নির্মিত হবে। খুব স্বাভাবিকভাবেই এই খবরে ভীষণ খুশি ধারাবাহিকের সঙ্গে যুক্ত সকলে।