Raktafalak: হাজার বছরের অভিশাপ মোচন হবে এবার! রক্তে মাখামাখি ‘রক্তফলক’-এর টিজার

Raktafalak: হইচই- তে ভোগ উপহার দিয়ে রীতিমতো সকলের মন জয় করে নিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এবার আবার অভিনেতার হাত ধরে আসতে চলেছে আরো একটি মাইথোলজিক্যাল হরর সিরিজ, যার নাম রক্তফলক।

Apr 15, 2026, 21:54:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Raktafalak Directed By Parambrata Chatterjee হইচই-এ ‘ভোগ’ উপহার দিয়ে রীতিমতো সকলের মন জয় করে নিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এবার আবার অভিনেতার হাত ধরে আসতে চলেছে আরও একটি মাইথোলজিক্যাল হরর সিরিজ, যার নাম ‘রক্তফলক’।

রক্তে মাখামাখি ‘রক্তফলক’-এর টিজার
রক্তে মাখামাখি ‘রক্তফলক’-এর টিজার

অভীক সরকারের লেখা ‘ভোগ’ নিয়ে সিরিজ তৈরি করার পর এবার লেখকের লেখা ‘রক্তফলক’ নিয়ে সিরিজ তৈরি করলেন পরমব্রত। এই সিরিজে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী এবং মোহনা মাইতি। এবার মুক্তি পেল সিরিজের অফিসিয়াল টিজার।

আরও পড়ুন: ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-য় এন্ট্রি নতুন নায়কের, দেবের সঙ্গে পাল্লা দেবেন কে?

টিজার প্রসঙ্গে

গোটা টিজারটা জুড়েই যেন শুভ ও অশুভ শক্তির লড়াই দেখানো হয়েছে। হাজার হাজার বছর আগের এক অভিশাপ যা খন্ডন করার সময় এসেছে। তবে তা খন্ডন করা এত সহজ নয়। অলৌকিক কর্মকাণ্ড এবং ভৌতিক ক্রিয়া-কলাপের সমন্বয়ে তৈরি এই টিজার দেখে ভয় ধরবেই।

এই সিরিজে শাশ্বতকে তান্ত্রিক পণ্ডিত 'আগমবাগীশ'-এর ভূমিকায় দেখা যাবে। কনীনিকার চরিত্রের নাম 'মায়ারাণী', অর্জুনকে 'শ্যাম' ও 'টেনিয়া' চরিত্রে দেখা যাবে। তাছাড়াও এই গল্প এই চরিত্রটির পূর্বজন্মের প্লট থাকার কারণে 'বজ্রকেতু'র ভূমিকাতেও দেখা মিলবে নায়কের। সিরিজে মোহনা অভিনয় করবেন 'তিতলি' চরিত্রে।

‘রক্তফলক’-এর গল্প

গল্পে তিতলি ও তার দুই বোন ধূর্ত টেনিয়ার ফাঁদে পড়ে। সেই সময় তান্ত্রিক পণ্ডিত আগমবাগীশ একটা রক্তফলকের সঙ্গে জড়িয়ে থাকা হাজার বছরের পুরনো এক অভিশাপের ব্যাপারে জানতে পারে। গল্প যত এগোয়, ততই স্পষ্ট হয় যে, এই চরিত্র কোনও সাধারণ মানুষ নয়, বরং সোমপুরা মহাবিহারে ঘটে যাওয়া এক ঘটনার পর দীর্ঘদিনের অভিশাপের অংশ।

আরও পড়ুন: দাদু হলেন প্রভাত রায়, নববর্ষের সকালে একতার ঘর আলো করে এল ‘রায়বাঘিনী’

গল্পে সোশ্যাল মিডিয়ায় তিতলর সঙ্গে পরিচয় হয় এক রহস্যময় ব্যক্তির আর সেই হল টেনিয়া। আর সেই সম্পর্কই ধীরে ধীরে তাকে টেনে নিয়ে যায় বিপদে। শুধু সে নয়, তার বোনেরাও সেই বিপদে জড়িয়ে পড়ে। তারপর তাঁদের জীবন কোন খাতে বইবে? সেই বিপদ থেকে কি আদৌও উদ্ধার পাবে তারা? নাকি অভিশাপের অন্ধকারে চিরতরে হারিয়ে যাবে? তারই উত্তর মিলবে হইচইয়ের আসন্ন সিরিজ 'রক্তফলক'-এ। সিরিজটি চলতি বছরের ১ মে মুক্তি পাবে। সিরিজে চিত্রনাট্য লিখেছেন শান্তনু মিত্র নিয়োগী।