...
...
Next Story

পাল্টে গেল 'কনে দেখা আলো' র সময়, কোন ধারাবাহিকের কপাল পুড়ল?

আগামী ২৪ অগস্ট থেকে জি বাংলায় নতুন দুটি ধারাবাহিক সম্প্রচারিত হবে। ‘বাঘিনী’ এবং ‘সতীপীঠ কালীঘাট’। এই দুটি ধারাবাহিকের স্লট ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন উঠেছিল তাহলে হয়তো বন্ধ হয়ে যেতে পারে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকটি।

Published on: Aug 16, 2026, 14:56:52 IST
Advertisement

আগামী ২৪ অগস্ট থেকে জি বাংলায় নতুন দুটি ধারাবাহিক সম্প্রচারিত হবে। ‘বাঘিনী’ এবং ‘সতীপীঠ কালীঘাট’। রাত ন'টা থেকে দেখানো হবে ‘বাঘিনী’ এবং ঠিক তার আধঘন্টা পর অর্থাৎ ৯:৩০ মিনিট থেকে দেখানো হবে ‘সতীপীঠ কালীঘাট’। এই দুটি ধারাবাহিকের স্লট ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন উঠেছিল তাহলে হয়তো বন্ধ হয়ে যেতে পারে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকটি।

পাল্টে গেল 'কনে দেখা আলো' র সময়
পাল্টে গেল 'কনে দেখা আলো' র সময়

'কনে দেখা আলো' ধারাবাহিকটি সম্প্রচারিত হয় রাত ৯:৩০ মিনিট থেকে। যদিও দর্শকমহল থেকে একাধিক প্রশ্ন উঠে এলেও জি বাংলার তরফ থেকে কিছু ঘোষণা না হওয়ায় এই বিষয়টি নিয়ে এতদিন ধন্ধে ছিলেন দর্শক। এবার অবশেষে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এলো জি বাংলা।

আরও পড়ুন: তৃতীয় বিয়ের মাস ঘুরতেই দুঃসংবাদ আমিরের বাড়িতে, কী হল আচমকা?

পাল্টে যেতে চলেছে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের সময়সূচি। আগামী ২৪ অগস্ট থেকে প্রতিদিন বিকেল ৫ঃ৩০ মিনিট থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। অর্থাৎ এখনই বন্ধ হচ্ছে না ‘কনে দেখা আলো’। কিন্তু ধারাবাহিকের সময় পাল্টে যেতেই এবার নতুন প্রশ্ন উঠে এলো। তাহলে কি এবার বন্ধ হয়ে যাবে কুসুম?

তবে শুধুমাত্র সময় পাল্টে দেওয়ার ঘোষণা নয়, ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের নতুন প্রমো প্রকাশ্যে এসেছে। নতুন প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, অনুভবের মা লাজুকে দিব্যি দিয়ে বলতে জোর করছে যাতে সে অনুভবে জীবন থেকে চলে যায় চিরকালের মতো। কিন্তু ঠিক সেই সময় সেখানে চলে আসে অনুভব।

আরও পড়ুন: কেরালার পথে একেনবাবু, প্রকাশ্যে মোশন পোস্টার, ফার্স্ট লুক

অনুভব এসেই সকলের সামনে লাজুকে বলে, সে লাজু সুদেবকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করে নিক। কিন্তু অনুভবের এই কথার কোনও উত্তর দেয় না লাজু। যেহেতু আগে থেকেই অনুভবের মা জানিয়ে দেয় সে এই বিয়ে কিছুতেই মেনে নেবে না তাই আবার একটি বড় অগ্নিপরীক্ষা সামনে এসে দাঁড়ায় লাজু। লাজু আর অনুভবের জীবন কোন দিকে এগিয়ে যাবে সেটা দেখার জন্য এবার থেকে জি বাংলায় চোখ রাখতে হবে নতুন সময়ে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe