অল্প কয়েক দিনেই ছোটপর্দায় ফেবারিট নায়িকা ‘লাজু’ সাইনা চট্টোপাধ্যায়। বয়স মাত্র ১৫, কিন্তু পরিণত চরিত্রে অভিনয় করে তাক লাগান অভিষেক-কন্যা। অভিনয় তাঁর ভালোবাসা, তেমনই পড়াশোনার প্রতিও প্রচণ্ড সিরিয়াস সাইনা। মাস কয়েক আগেই , International General Certificate of Secondary Education (IGCSEs) বোর্ড থেকে ক্লাস ১০-এর এক্সাম পাশ করেছেন সাইনা।

বিদেশি বোর্ডে পড়াশোনা করেন সাইনা। হোমস্কুলিং-এর মাধ্যমে নিজেকে তৈরি করছেন যাতে শ্যুটিংয়ে সমস্য়া না হয়। তবে বিদেশে গিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা রয়েছে সাইনার। সেইমতোই প্রস্তুতি নিচ্ছেন। তাহলে কি অভিনয় থেকে বিরতি নেবেন সাইনা?
এক সাক্ষাৎকারে সাইনা জানান, ‘মিস করব। আমি এখানকার (কলকাতার) মানুষজনকে মিস করব। এখানে কিছু ভালো মানুষজনকে পেয়েছি। তবে সার্বিকভাবে আমি কলকাতার জীবনটা খুব মিস করব। আমি এখানেই জন্মেছি, বড় হয়েছি, ছেলেবেলা কাটিয়েছি। আমি এখনও ছোটই আছি (হাসি)। আর এমন নয় আমি এখানে আসব না।’
সাইনার পাশে দাঁড়ানো অনুভব অর্থাৎ সোমরাজ বলেন, ‘ও যেখানে যাওয়ার প্ল্যান করছে, আমি সেখানে গ্র্যাজুয়েশন করে এসেছি। তবে মিস তো করবই ওকে। এত ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ের মতো আসে, কাজ করে বাড়ি চলে যায়। তবে টাইম আছে এখনও, তুই এখন ক্লাস ইলেভেন রাইট? (সাইনার সম্মতি শুনে) ততদিনে আরেকটা কনে দেখা আলো হয়ে যাবে’।
জানিয়ে রাখি, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস (ব্রিটিশ যুক্তরাজ্য) থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন সোমরাজ। ২০১৩ সালে পড়াশোনা শেষ করে দেশে ফেরেন তিনি। তবে ইঞ্জিনিয়ারিং নয়, অভিনয়কেই নিজের পেশা হিসাবে বেছে নেন। ক্লাস ১২-এর পর ব্রিটিশ যুক্তরাজ্য (UK)-এ গিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা রয়েছে সাইনার। সুতরাং সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে বছর দেড়েক পর অভিনয় কেরিয়ার থেকে সাময়িক বিরতি নিতে হবে সাইনাকে।
{{/usCountry}}জানিয়ে রাখি, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস (ব্রিটিশ যুক্তরাজ্য) থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন সোমরাজ। ২০১৩ সালে পড়াশোনা শেষ করে দেশে ফেরেন তিনি। তবে ইঞ্জিনিয়ারিং নয়, অভিনয়কেই নিজের পেশা হিসাবে বেছে নেন। ক্লাস ১২-এর পর ব্রিটিশ যুক্তরাজ্য (UK)-এ গিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা রয়েছে সাইনার। সুতরাং সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে বছর দেড়েক পর অভিনয় কেরিয়ার থেকে সাময়িক বিরতি নিতে হবে সাইনাকে।
{{/usCountry}}স্টার জলসার হিট মেগা অনুরাগের ছোয়ায় সূর্য-দীপার মেয়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন সাইনা। এরপরই জি বাংলার কনে দেখা আলো-য় লিডিং লেডি হওয়ার সুযোগ মেলে।