Koneenica Banerjee: কিছুদিনের মধ্যেই বড় পর্দায় মুক্তি পাবে ‘ফুল পিসি ও এডওয়ার্ড’। মাঝে বেশ কয়েক মাস বিরতির পর আবার উইন্ডোজ প্রোডাকশনের হাত ধরে বড় পর্দায় ফিরলেন কনীনিকা। সেই আনন্দের মধ্যেই এবার নিজের ৪৫ তম জন্মদিন পালন করলেন অভিনেত্রী। মেয়ে এবং কাছের বন্ধুবান্ধবদের নিয়ে জন্মদিন পালন করতে দেখা গেল কনীনিকাকে।

জন্মদিনের কেকের থিম
এই মুহূর্তে জি বাংলার রান্নাঘরের দায়ভার রয়েছে কনীনিকার কাঁধে। এই অনুষ্ঠানটি সঞ্চালনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন অভিনেত্রী আর তাই এই বছর রান্নাঘরের থিমের আদলেই তৈরি হয়েছে অভিনেত্রীর কেক। চিমনি, গ্যাস, রান্নার যাবতীয় জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে কেক। কেকের মধ্যে আবার দেখা গেল নায়িকাকে!
আরও পড়ুন: মেহেন্দি নিমেষে পাল্টে গেল রক্তে, প্রতিশোধের গল্প নিয়ে আসছে মিমির ‘কুইন’
আসলে এই সবই ফনটেন্টের কাজ। এগুলিও খাওয়া যায় আর তাই কেকের মধ্যে মাকে দেখতে পেয়ে, মাকেই খাবার আবদার করল অভিনেত্রীর মেয়ে! কেকের মধ্যে সবথেকে পছন্দ হয়েছে তার নিজের মাকেই। কিন্তু মেয়ের আবদার একেবারেই মানতে নারাজ অভিনেত্রী আর তাই তিনি বারবার মেয়েকে বারণ করেন পুতুলের আদলে তৈরি কেকটি খেতে।
সিটি সিনেমার শেয়ার করা ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে, কেক দেখেই ভীষণ উচ্ছ্বসিত কনীনিকা। তবে সবকিছু ছেড়ে মেয়ের নজর পড়েছে শুধু পুতুলের দিকে। কেক কাটার পরেই সে বায়না জুড়েছে মায়ের আদলে তৈরি পুতুল সে খাবে। কিন্তু মেয়ের আবদার মানতে নারাজ মা আর তাই তিনি মেয়েকে বলেন, তুই কি আমার মুন্ডু খাবি?
{{/usCountry}}সিটি সিনেমার শেয়ার করা ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে, কেক দেখেই ভীষণ উচ্ছ্বসিত কনীনিকা। তবে সবকিছু ছেড়ে মেয়ের নজর পড়েছে শুধু পুতুলের দিকে। কেক কাটার পরেই সে বায়না জুড়েছে মায়ের আদলে তৈরি পুতুল সে খাবে। কিন্তু মেয়ের আবদার মানতে নারাজ মা আর তাই তিনি মেয়েকে বলেন, তুই কি আমার মুন্ডু খাবি?
{{/usCountry}}আরও পড়ুন: 'আমায় ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে...', পাপিয়ার পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মুমতাজ
মায়ের কাছে বেশ কয়েকবার আবদার করেও যখন মায়ের আদলে তৈরি পুতুল খাওয়ার অনুমতি পাওয়া যায় না তখন হাল ছেড়ে দিয়ে মায়ের হাতে কেক খেয়ে নেয় খুদে। কিয়া আর তার মায়ের এই খুনসুটির মধ্যেই চলল কেক কাটিং পর্ব। কেক কাটার আগে ঈশ্বরের কাছে আশীর্বাদ চেয়ে জন্মদিন উদযাপন করতে দেখা যায় অভিনেত্রীকে।