...
...
Next Story

‘এটা তো আরও বেশি অশ্লীল, নিম্নরুচির…’, পোশাক নিয়ে ঋতুপর্ণাকে ট্রোল, পাশে কনীনিকা

নেভারমাইন্ডের প্রিমিয়ারে আঁটসাঁটো বেগুনি পোশাক নিয়ে ট্রোল ঋতুপর্ণা সেনগুপ্ত। ইন্ডাস্ট্রির সিনিয়রের হয়ে প্রতিবাদ করলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

Published on: Jul 8, 2026, 11:00:07 IST
Advertisement

কদিন আগে নেভার মাইন্ড সিনেমার প্রিমিয়ারে বেগুনি রঙের গাউন পরে এসেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর তারপর থেকে রীতিমতো ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। বডি শেমিং থেকে এজ শেমিং, নানান ধরনের কটাক্ষের মুখে পড়েন ঋতুপর্ণা। এবার তাঁর পাশে এসে দাঁড়ালেন টলিপাড়ার আরেক চেনা মুখ কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ঋতুপর্ণাকে যারা চেহারা নিয়ে কটাক্ষ করেছিলেন, তাঁদের এক হাত নিলেন তিনি। তাঁর মতে, এভাবে পোশাক নিয়ে কারও সমালোচনা করা আরও বেশি অশ্লীল, নিম্নরুচির পরিচয়।

ঋতুপর্ণার ট্রোলারদের একহাত নিলেন কনীনিকা।
ঋতুপর্ণার ট্রোলারদের একহাত নিলেন কনীনিকা।

কনীনিকা বলেন, ‘তোমারও তো শরীরের গঠন বদলাবে, ৪০-এর পর যে কারও বদলাতেই পারে। তোমাদের হয়তো ৫০-এর পর মুখে বলিরেখাও আসবে। তখন সেগুলো নিয়েও অন্য মানুষ কথা বলবে কিন্তু! মনে রাখবে থুতু ছুঁড়লে সেটা তোমার দিকেও পড়বে। উচ্চতায় থাকা মানুষকে ছোট করে তুমি কি আদৌ বড় হতে পারছ? তুমি কূপমণ্ডূক ছিলে, আর সেই কূপমণ্ডূকই রইলে।’

শুধু তাই নয়, কনীনিকার আরও বক্তব্য, শুধু ঋতুপর্ণা সেনগুপ্ত কেন, কোনো মানুষকেই পোশাক নিয়ে কটাক্ষ করা অনুচিত। বিশেষ করে একজন মেয়ে যখন আরেকজন মেয়ের সমালোচনা করে, কটাক্ষ করে, হাসাহাসি করে, সেটা আরও বেশি ক্ষতিকর বর্তমান সময়ে দাঁড়িয়ে। অভিনেত্রী বলেন, ‘তিনি যদি ঋতুপর্ণা সেনগুপ্ত নাও হতেন, তাও তার অধিকার আছে ওই পোশাক পরার। তুমি কাওকে পোশাক নিয়ে কিছু বলতে পারো না। একজন মেয়ে দেখি আরেকজন মেয়েকে ছোট করছে। সেটা তো আরও বেশি অশ্লীল। আরও বেশি নিম্নরুচির। কী পাওয়া যায় এগুলো করে, এন্টারটেনমেন্ট, ভিউজ, ফলোয়ার্স? তাতে যে তুমি নিজে ছোট হয়ে যাচ্ছ একটা মেয়েকে ছোট করে সেটা মনে হচ্ছে না?’

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe