...
...
Next Story

তরুণ মজুমদারের হাত ধরেই অভিনয় এসেছিলেন মহুয়া, পরিচালকের চরিত্র ধরা দেবেন কে?

একসময় টলিউডের অন্যতম সুন্দরী এবং খ্যাতনামা অভিনেত্রী ছিলেন মহুয়া রায়চৌধুরী। কিন্তু পেশাগত দিকে তিনি যতটা জনপ্রিয় ছিলেন ঠিক ততটাই একা ছিলেন ব্যক্তিগত জীবনে। মহুয়ার জীবন নিয়ে আজও দর্শকদের মধ্যে রয়েছে ধোঁয়াশা, তাই এবার মহুয়ার জীবনকেই বড়পর্দায় আনতে চলেছেন পরিচালক রাজদীপ ঘোষ।

Published on: Jun 16, 2026, 19:21:01 IST
Advertisement

একসময় টলিউডের অন্যতম সুন্দরী এবং খ্যাতনামা অভিনেত্রী ছিলেন মহুয়া রায়চৌধুরী। কিন্তু পেশাগত দিকে তিনি যতটা জনপ্রিয় ছিলেন ঠিক ততটাই একা ছিলেন ব্যক্তিগত জীবনে। মহুয়ার জীবন নিয়ে আজও দর্শকদের মধ্যে রয়েছে ধোঁয়াশা, তাই এবার মহুয়ার জীবনকেই বড়পর্দায় আনতে চলেছেন পরিচালক রাজদীপ ঘোষ।

তরুণ মজুমদারের হাত ধরেই অভিনয় এসেছিলেন মহুয়া
তরুণ মজুমদারের হাত ধরেই অভিনয় এসেছিলেন মহুয়া

মহুয়া রায় চৌধুরীর জীবনে যে মানুষটার সব থেকে বেশি গুরুত্ব ছিল তিনি হলেন পরিচালক তরুণ মজুমদার। তরুণ মজুমদারের হাত ধরেই অভিনয় জগতে এসেছিলেন মহুয়া। ‘শ্রীমান পৃথ্বীরাজ’ ছবিতে মহুয়ার অভিনয় আজও ভুলতে পারেন না কেউ। তরুণ মজুমদার যে মহুয়ার পথপ্রদর্শক ছিলেন, সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: 'আমরা সবাই স্বার্থপর রাক্ষস...', হঠাৎ রুক্মিণীর এমন মন্তব্য করার কারণ কী?

মহুয়া রায় চৌধুরীর বায়োপিক হবে আর সেই বায়োপিকে তরুণ মজুমদারের চরিত্র থাকবে না তা তো হয় না। কিন্তু তরুণ মজুমদারের চরিত্রে অভিনয় করবেন কে? জানা গিয়েছে, বর্ষিয়ান পরিচালকের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য বেছে নেওয়া হয়েছে কোরক সামন্তকে।

ইতিমধ্যেই একেন বাবুর গত সিজনে অসাধারণ অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন কোরক। এবার একদম অন্যরকম চরিত্রে ধরা দিতে প্রস্তুত অভিনেতা। রানা সরকারের প্রযোজনায় এই ছবির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বলা ভালো, শুটিং প্রায় শেষের পথে।

পরিচালকের চরিত্র ধরা দেবেন কে?

সিনেমায় দেবলীনাকে দেখতে পাওয়া যাবে মহুয়া রায় চৌধুরীর দিদির চরিত্রে। মহুয়ার বাবার চরিত্রে অভিনয় করবেন লোকনাথ দে। সন্ধ্যা রায়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। এই সিনেমায় রঞ্জিত মল্লিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রোহন ভট্টাচার্যকে।

আরও পড়ুন: সায়নীর ফেক অ্যাকাউন্ট থেকে সমানে আসছে নোটিফিকেশন, 'বাঁচতে দিন...', কাতর আর্তি মলির

সিনেমায় তপন সিনহার চরিত্রে অভিনয় করবেন অরিন্দম শীল। তপন সিনহার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ থাকা দরুন তাঁর হাঁটাচলা থেকে শুরু করে কথাবার্তা সবকিছুই খুব সহজে রপ্ত করতে পেরেছেন অরিন্দম।

‘গুনগুন করে মহুয়া’ প্রসঙ্গে

বাংলা সিনেমার অন্যতম সফল অভিনেত্রীদের মধ্যে একজন মহুয়া রায়চৌধুরী। কিন্তু অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ১৯৮৫ সালের ২২ জুলাই আচমকাই মৃত্যু হয় মহুয়া রায়চৌধুরী, কিন্তু সেই মৃত্যুর পেছনে যে কি রহস্য লুকিয়ে রয়েছে, সেটা আজও জানা সম্ভব হয়নি। এবার এই মহুয়া রায় চৌধুরীর জীবন ফুটে উঠবে রুপোলি পর্দায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks