...
...
Next Story

Koshambi-Adrit:'সিঁদুর পরোনি কেন?' বিজয়ার দিন মায়ের সামনে শাখা-সিঁদুর ছাড়াই কৌশাম্বি, আদৃতের সঙ্গে দাম্পত্য ঘিরে জল্পনা

বিয়ের পর দ্বিতীয় দুর্গাপুজো কৌশাম্বির। তবে পাশে নেই ‘বর’ আদৃত। কাজের ব্যস্ততা নাকি অন্যকিছু? উঠছে প্রশ্ন।

Published on: Oct 23, 2026, 09:30:52 IST
Advertisement

বিয়ের পর আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তীর এটি ছিল দ্বিতীয় দুর্গাপুজো। তবে এই পুজোতেও ভক্তদের হতাশ করে সমাজ মাধ্যমে কৌশাম্বীর পাশে দেখা মিলল না স্বামী আদৃতের। শুধু তাই নয়, বিজয়া দশমীর বিশেষ দিনে মায়ের সাথে তোলা ছবিতে এয়ো স্ত্রী কৌশাম্বি শাখা-সিঁদুর ছাড়াই ধরা দিলেন! যা দেখে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে তাঁদের দাম্পত্য সম্পর্কের সমীকরণ নিয়ে।

'সিঁদুর পরোনি কেন?' বিজয়ার দিন মায়ের সামনে শাখা-সিঁদুর ছাড়াই কৌশাম্বি, আদৃতের সঙ্গে দাম্পত্য ঘিরে জল্পনা
'সিঁদুর পরোনি কেন?' বিজয়ার দিন মায়ের সামনে শাখা-সিঁদুর ছাড়াই কৌশাম্বি, আদৃতের সঙ্গে দাম্পত্য ঘিরে জল্পনা

বিজয়ার পোস্ট ও অনুরাগী মহলে উদ্বেগ:

মা মারা যাওয়ার শোকে বেশ কিছুদিন ভেঙে পড়েছিলেন কৌশাম্বি। সেই-সব সামলে কাজে ফিরেছেন কৌশাম্বি। নিজের মতো করে জীবন গোছাচ্ছেন। তবে বিজয়া দশমীর দিন মা দুর্গার সাথে একটি ছবি পোস্ট করতেই নজর কাড়ে তাঁর সিঁথি ও হাত। বিবাহিতা হওয়া সত্ত্বেও তাঁর সিঁথিতে সিঁদুর বা হাতে শাখা-পলা অনুপস্থিত দেখে ক্ষোভ ও সংশয় প্রকাশ করেন নেটিজেনরা।

পোস্টের কমেন্ট বক্সে সটান প্রশ্ন ধেয়ে আসে— ‘সিঁদুর পরোনি কেন?’ কেউ আবার উদ্বেগের সাথে খোঁজ নিয়ে লেখেন— ‘আদৃতদার সঙ্গে সম্পর্ক ঠিক আছে তো?’

দীর্ঘদিন দূরত্ব ও সোশ্যাল মিডিয়ায় নীরবতা:

দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে এই তারকা দম্পতিকে একসাথে দেখা যাচ্ছে না। দুজনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও বজায় রয়েছে এক আশ্চর্য নীরবতা। যদিও পরস্পরকে ইনস্টাগ্রামে ফলো করেন দুজনেই। এমনিতেই সম্পর্ক নিয়ে দেখনদারিতে বিশ্বাসী নন আদৃত।

মায়ের শোক সামলে কৌশাম্বি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখলেও, তাঁদের ব্যক্তিগত জীবনে সত্যিই কোনো টানাপোড়েন নাকি নেহাতই ব্যস্ততা—তা নিয়ে ভক্তদের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রসঙ্গত, মিঠাই ধারাবাহিকের সেটে বন্ধুত্ব আদৃত-কৌশাম্বির।

সেইসময় সুপ্রিয়ার সঙ্গে এক দশক পুরোনো সম্পর্কে ছিলেন আদৃত। পরে সেই সম্পর্কের পাঠ চুকিয়ে পর্দার ‘দিদি’ কৌশাম্বির প্রেমে পড়েন নায়ক। কয়েক মাস যেতে না যেতেই সাত পার ঘোরেন দুজনে। আদৃত-কৌশাম্বির প্রেম কাহিনি নিয়ে সেই সময় কম জল্পনা-কল্পনা শোনা যায়নি। এমনকী আদৃতের মিঠাই নায়িকা সৌমিতৃষার সঙ্গে নায়করে বন্ধুত্বের ফাটল ধরার কারণ হিসাবেও উঠে এসেছিল আদৃত-কৌশাম্বির প্রেমের আখ্যান। তবে সে-সব ফুৎকারে উড়িয়েছেন দুজনেই।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks