Kousani Mukherjee: শ্বেতশুভ্র সাজে জগন্নাথ, রথের দিনে সাদা শাড়িতে সেজে উঠলেন কৌশানি

Kousani Mukherjee: রথযাত্রার দিন প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এই দিন গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় পালন করা হয় রথযাত্রা উৎসব। অনেকেই বাড়িতে এই দিন পুজোর আয়োজন করেন।

Published on: Jul 16, 2026, 20:15:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রথযাত্রার দিন প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এই দিন গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় পালন করা হয় রথযাত্রা উৎসব। অনেকেই বাড়িতে এই দিন পুজোর আয়োজন করেন। ইমন চক্রবর্তী থেকে শুরু করে ইন্দ্রানী হালদার, টলিউডের একাধিক ব্যক্তিত্বকে দেখতে পাওয়া যায় এই দিন প্রভু জগন্নাথের আরাধনায় ব্রতী হতে।

শ্বেতশুভ্র সাজে জগন্নাথ, রথের দিনে সাদা শাড়িতে সেজে উঠলেন কৌশানি
শ্বেতশুভ্র সাজে জগন্নাথ, রথের দিনে সাদা শাড়িতে সেজে উঠলেন কৌশানি

এই তালিকায় রয়েছেন কৌশানি মুখোপাধ্যায়ও। রথযাত্রা উপলক্ষে বাড়িতে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রকে তিনি সাজিয়েছেন অসম্ভব সুন্দর সাজে। যে ছবিগুলি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে হাজার হাজার সাদা ফুলের মধ্যে রয়েছেন প্রভু।

আরও পড়ুন: 'শার্ট প্যান্ট পরে দাঁড়ালেও ট্রোল হব...', ঋতুপর্ণা প্রসঙ্গে যা বললেন ভরত কল

কৌশানি নিজেকেও সাজিয়ে তুলেছেন সাদা শাড়িতে। সোনার গহনা, খোঁপায় জুঁই ফুলের মালা, মানানসই মেকআপ সব মিলিয়ে যেন অসাধারণ দেখতে লাগছে কৌশানিকে। তবে শুধু এই দিন কৌশানি একা ছিলেন না, সাদা পাঞ্জাবিতে এই পুজোয় যোগ দিয়েছিলেন বনিও।

রথযাত্রা দিন ইমন চক্রবর্তীকেও লাল শাড়িতে সেজে থাকতে দেখা যায়। স্বামীর সঙ্গে এই দিন বাড়িতেই পুজোয় মেতে ওঠেন তিনি। প্রতিবছরের মত এই বছরে বাড়িতে পূজো করেন ইন্দ্রানী হালদারও। রথে পুরী যান নুসরত-যশ। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে এই দিন রথযাত্রা পালন করা হয়। যেমন দিদি নাম্বার ওয়ানে স্বস্তিকা মুখোপাধ্যায় আজ মেতে উঠেছেন রথ যাত্রার আনন্দে।

রথের দিনে সাদা শাড়িতে সেজে উঠলেন কৌশানি
রথের দিনে সাদা শাড়িতে সেজে উঠলেন কৌশানি

রথযাত্রা মানেই দুর্গাপুজোর আগমন। অন্যদিকে দুর্গাপুজো মানেই ভালো ভালো ছবি। তাই এই দিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর আগামী ছবি ‘ডাক্তার কাকু’ এবং অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ‘বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু’ সিনেমার প্রথম লুক প্রকাশ্যে এনেছেন।

আরও পড়ুন: শেষ থেকে শুরু! পাশাপাশি কৌশিক-উজানের ছবির পোস্টার, ছেলের সাফল্যে গর্বিত বাবা

শুধু তাই নয়, রথযাত্রা দিন রাহুল বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘ছবিওয়ালা’-র ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ জুলাই। রাহুলের সম্মানে ছবির ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে এই শুভদিনে।