'শার্ট প্যান্ট পরে দাঁড়ালেও ট্রোল হব...', ঋতুপর্ণা প্রসঙ্গে যা বললেন ভরত কল

নেভারমাইন্ড ছবির প্রচারে ঋতুপর্ণা সেনগুপ্তের পোশাক নিয়ে করা হয়েছিল তুমুল কটাক্ষ। যদিও এই বিষয়টিতে ঋতুপর্ণার পাশে দাঁড়িয়েছে গোটা ইন্ডাস্ট্রি। এবার এই বিষয়ে মুখ খুললেন ভরত কল।

Published on: Jul 15, 2026, 19:55:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘নেভারমাইন্ড’ ছবির প্রচারে ঋতুপর্ণা সেনগুপ্তের পোশাক নিয়ে করা হয়েছিল তুমুল কটাক্ষ। যদিও এই বিষয়টিতে ঋতুপর্ণার পাশে দাঁড়িয়েছে গোটা ইন্ডাস্ট্রি। এবার এই বিষয়ে মুখ খুললেন ভরত কল।

ঋতুপর্ণা প্রসঙ্গে যা বললেন ভরত কল
ঋতুপর্ণা প্রসঙ্গে যা বললেন ভরত কল

সংবাদ মাধ্যমের সামনে ঋতুপর্ণা সেনগুপ্তের প্রসঙ্গে ভরত কল বলেন, এখন সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি দেওয়ার মানেই হল কটাক্ষের শিকার হতেই হবে। এখন ডিজিটাল যুগ। ডিজিটাল মাধ্যমে নিজের ব্যক্তিগত জিনিস শেয়ার করা মানেই সবকিছু ওপেন হয়ে যাওয়া। এখন উলঙ্গ হয়ে দাঁড়ালেও যেমন মানুষ কটাক্ষ করবে তেমন শার্ট প্যান্ট পরলেও কটাক্ষ করবে।

আরও পড়ুন: শুধু পোশাক নয়, এই মুদ্রাদোষের জন্যেও বারবার ট্রোল হতে হয়েছে ঋতুপর্ণাকে

ভরত বলেন, ‘আমার মনে হয় না ঋতুপর্ণা এই বিষয় নিয়ে মাথা ঘামায়। ও বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে। ও জানে এগুলো কি করে হ্যান্ডেল করতে হয়। আমাকেও বহুবার বহু মানুষের থেকে কটাক্ষের শিকার হতে হয়েছিল। এখন আর এসবকে পাত্তা দিই না।’

চৈতি ঘোষাল নিয়ে ভরত কল বলেন, ‘ওর ছেলেকে নিয়ে অনেক মন্তব্য করা হয়েছে। তাতে হয়তো ও রেগে গিয়েছে কিন্তু আমরা সবাই জানি অমর্ত্য কত ভালো অভিনেতা। ছবিটা ভীষণ ভালো চলছে এটাই শেষ কথা। মাথায় রাখতে হবে রেগে গেলে চলবে না।’

আরও পড়ুন: চেনা মুখ নয়, ‘বাঘিনী’ হবেন এক নতুন মুখ, কীভাবে খোঁজ মিলল তাঁর?

প্রসঙ্গত, ভরত কল যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সেই সময়েও সমাজমাধ্যমে তাঁকে নিয়ে নানা কথা লেখা হয়। সেইসব কটাক্ষকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সুখে ঘর সংসার করছেন ভরত।

অন্যদিকে ঋতুপর্ণা অভিনীত ‘নেভার মাইন্ড’ যতই কটাক্ষের সম্মুখীন হোক না কেন এই ছবিটি দর্শকদের বেশ মনে ধরেছে। ছবিতে ঋতুপর্ণা এবং অমর্ত্যর অসাধারণ অভিনয় মুগ্ধ করেছে সকলকে। পরিচালক হিসেবে চৈতি ঘোষালের এটি প্রথম কাজ।