শুধু পোশাক নয়, এই মুদ্রাদোষের জন্যেও বারবার ট্রোল হতে হয়েছে ঋতুপর্ণাকে

খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘নেভার মাইন্ড’। এই ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অমর্ত্য। চৈতি ঘোষাল পরিচালিত এই ছবিটি নিয়ে যতটা আলোচনা হয়েছে তার থেকেও বেশি আলোচনা হয়েছে ছবির প্রিমিয়ারে ঋতুপর্ণা সেনগুপ্তর পোশাক নিয়ে।

Published on: Jul 14, 2026, 20:15:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘নেভার মাইন্ড’। এই ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অমর্ত্য। চৈতি ঘোষাল পরিচালিত এই ছবিটি নিয়ে যতটা আলোচনা হয়েছে তার থেকেও বেশি আলোচনা হয়েছে ছবির প্রিমিয়ারে ঋতুপর্ণা সেনগুপ্তর পোশাক নিয়ে।

এই মুদ্রাদোষের জন্যেও বারবার ট্রোল হতে হয়েছে ঋতুপর্ণাকে
এই মুদ্রাদোষের জন্যেও বারবার ট্রোল হতে হয়েছে ঋতুপর্ণাকে

তবে শুধুমাত্র ঋতুপর্ণা পোশাকের জন্য কটাক্ষের শিকার হয়েছেন তা কিন্তু নয়। মাঝেমধ্যেই ঋতুপর্ণা উপহাসের শিকার হন অন্য একটি কারণেও। যদি ঋতুপর্ণার ভিডিও ভালো করে দেখেন তাহলে দেখতে পারবেন ইন্টারভিউ দিতে গিয়ে বা কথা বলতে গিয়ে তিনি বারবার চুল ঠিক করেন।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রাবন্তীর ম্যানেজারের ১৪ দিনের জেল হেফাজত, গেল চাকরিও!

কথা বলার মাঝে এই বারবার হাত দিয়ে চুল ঠিক করার দৃশ্য যখনই সামনে উঠে আসে তখনই ঋতুপর্ণাকে নিয়ে কটাক্ষ করা হয় সোশ্যাল মিডিয়া জুড়ে। কেউ অভিনেত্রীকে ন্যাড়া হয়ে যেতে বলেন কেউ আবার বলেন তিনি দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা করেন। কিন্তু এবার এই চুলে হাত দেওয়া প্রসঙ্গে নিজেই মুখ খুললেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

সম্প্রতি আনন্দবাজার সোশ্যালকে দেওয়া একটি সাক্ষাৎকারে ঋতুপর্ণাকে যখন জিজ্ঞাসা করা হয় তাঁর একটি বদভ্যাসের কথা বলতে। তখন অভিনেত্রী বলেন, ‘আমার একটাই বদ অভ্যাস, আমি বারবার কথা বলতে বলতে চুলে হাত দিই। আমার খালি মনে হয় যেন আমার চুলটা সেট নেই। তাই বারবার চুলে হাত দিয়ে দেখে নিজে চুল ঠিক আছে কিনা।’

আরও পড়ুন: ‘আমার ফোন থেকে বন্ধুদের নাম্বার চুরি করে…’, স্বামীকে নিয়ে যা বললেন রূপসা

ঋতুপর্ণা আরও বলেন, ‘এটা আমার অনেক ছোটবেলার বদ অভ্যেস। তবে সব সময় এটা হয় না। ক্যামেরার সামনে দাঁড়ালেই কেন জানি না আমি নিজে থেকেই সচেতন হয়ে যাই। বারবার চুলে হাত দিয়ে ফেলি। একা থাকলে অতটা চুলে হাত দিই না।’