...
...
Next Story

ওটিটিতে অ্যাকশনের পর আফ্রিকায় দুঃসাহসী কাজ করলেন কৌশানি, নতুন করে পড়লেন প্রেমে

বড় পর্দা থেকে ওটিটি প্ল্যাটফর্ম, দুটি ব্যাক টু ব্যাক কাজ মুক্তি পেয়েছে কৌশানির। একদিকে ‘বহুরূপী ২’, অন্যদিকে ‘মৃগয়া ১.৫’। কৌশানির কেরিয়ার গ্রাফ যেভাবে উর্ধ্বগামী, তাতে আগামী বছরেও খুব একটা ফাঁকা থাকবেন না তিনি।

Published on: Nov 28, 2026, 19:30:59 IST
Advertisement

বড় পর্দা থেকে ওটিটি প্ল্যাটফর্ম, দুটি ব্যাক টু ব্যাক কাজ মুক্তি পেয়েছে কৌশানির। একদিকে ‘বহুরূপী ২’, অন্যদিকে ‘মৃগয়া ১.৫’। কৌশানির কেরিয়ার গ্রাফ যেভাবে উর্ধ্বগামী, তাতে আগামী বছরেও খুব একটা ফাঁকা থাকবেন না তিনি। তাই ব্যস্ত হয়ে পড়ার আগেই এবার উড়ে গেলেন আফ্রিকায়।

ওটিটিতে অ্যাকশনের পর আফ্রিকায় দুঃসাহসী কাজ করলেন কৌশানি
ওটিটিতে অ্যাকশনের পর আফ্রিকায় দুঃসাহসী কাজ করলেন কৌশানি

তবে আফ্রিকায় বনির সঙ্গে ছুটি কাটাতে গিয়ে অন্য একজনের প্রেমে পড়ে গেলেন অভিনেত্রী! সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে তার প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন তিনি। কে সেই ভাগ্যবান? আসলে এই ভাগ্যবান কোন মানুষ নয়, যার প্রেমে কৌশানি পড়েছেন সে হলো আফ্রিকার সিংহ।

সিংহের সঙ্গে কাটানো এই মুহূর্ত শেয়ার করে কৌশানি লেখেন, ‘এই ভাবেই আপনিও আফ্রিকায় এসে প্লে টাইম উপভোগ করতে পারেন। এটা শুধুমাত্র একটা অভিজ্ঞতাই নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক আবেগ এবং অনুভূতি।’ মিমি চক্রবর্তীর মতো কৌশানিও যে একজন পশু প্রেমিক মানুষ, সেটা যারা অভিনেত্রীকে চেনেন তারা খুব ভাল করেই জানেন।

তবে আফ্রিকায় গিয়ে যে শুধুমাত্র কৌশানি প্রেমে পড়েছেন তা নয়, নতুন করে প্রেমে পড়েছেন বনিও! একদিকে যেমন কৌশানি সিংহের প্রেমে পড়েছেন তেমন অন্যদিকে বনি প্রেমে পড়েছেন এক বাঘিনীর। ছুটির মেজাজে আফ্রিকা থেকে বেশ কিছু ছবি পোস্ট করে বনি লেখেন, ‘ওর প্রেমে পড়ে গেলাম।’

তবে বাঘিনী বা সিংহ যাই হোক না কেন, সব মিলিয়ে দুজনেই যে আফ্রিকার মনমুগ্ধকর পরিবেশের প্রেমে পড়েছেন সেটা বলাই বাহুল্য। বিদেশ থেকে ফিরে এসেই আবার নতুন করে কাজের প্রস্তুতি করতে শুরু করবেন এই তারকা জুটি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks