...
...
Next Story

বাবার শুটিং সেটে হাজির কাঞ্চন কন্যা, মানালিকে দেখেই ‘সুন্দরী’ বলে উঠল কৃষভি

এখন শুধু আর ছোট্টটি নেই কৃষভি, সে এখন রীতিমতো বড় দিদি। কিছুদিন আগেই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। কাঞ্চন তৃতীয়বারের জন্য হয়েছেন বাবা। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর নিজেই ভাগ করে নিয়েছিলেন তারকা দম্পতি।

Published on: Aug 10, 2026, 21:00:44 IST
Advertisement

এখন শুধু আর ছোট্টটি নেই কৃষভি, সে এখন রীতিমতো বড় দিদি। কিছুদিন আগেই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। কাঞ্চন তৃতীয়বারের জন্য হয়েছেন বাবা। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর নিজেই ভাগ করে নিয়েছিলেন তারকা দম্পতি।

মানালিকে দেখেই ‘সুন্দরী’ বলে উঠল কৃষভি
মানালিকে দেখেই ‘সুন্দরী’ বলে উঠল কৃষভি

ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ষষ্ঠী পুজো। কাঞ্চন ছেলের নাম রেখেছেন কৃষিভ। এদিকে বড় দিদির দায়িত্ব সামলাতে ব্যস্ত কাঞ্চন কন্যা। শুধু কি তাই, ব্যস্ততার মধ্যেই আবার বাবাকেও শুটিং ফ্লোর থেকে বাড়িয়ে নিয়ে আসতে হয় তাকে! আর এই আসা যাওয়ার মধ্যেই দেখা হয়ে যায় মানালির সঙ্গে।

আরও পড়ুন: ফেলুদা থেকে শঙ্কু, এক ফ্রেমে গোটা সত্যজিৎ, প্রকাশ্যে সৃজিতের নতুন ছবির পোস্টার

মানালি আর কৃষভির সেই কথোপকথনের মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন শ্রীময়ী। ভিডিওতে দেখা যায় একটি লাল রংয়ের জামা পরে ‘সংসারের সংকীর্তন’ -এর সেটে হাজির হয়েছে কাঞ্চন কন্যা। আসলে বাবাকে নিতেই এসেছে সে।

কিন্তু মানালিকে দেখেই টুক করে কোলে উঠে পড়ে কৃষভি। আদর করে চুমু খায় অভিনেত্রীকে। এমনকি মানালিকে আধো আধো গলায় সুন্দরীও বলে ওঠে কাঞ্চন কন্যা। অন্যদিকে কৃষভিকে পেয়ে আদরে আদরে ভরিয়ে দেয় মানালি।

আরও পড়ুন: হাসিমুখে সব ছেড়ে দেওয়াই জীবন! রণজয়ের নতুন পোস্ট ঘিরে শুরু জল্পনা কল্পনা

ভিডিয়োর দেখতে পাওয়া যায় বাবার কোলে চেপে বাড়ি ফিরে যাচ্ছে খুদে। কিছুক্ষণের জন্য বাড়ি থেকে বের হতে পেরে খুব খুশি সে। এছাড়াও বাড়িতে ছোট ভাই তো সারাক্ষণ রয়েছে, এখন যে সে ব্যস্ত বড় দিদির দায়িত্ব পালন করতে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks