...
...
Next Story

রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্ক, অবশেষে মুখ খোলেন কৃতি নিজেই

রাখি বন্ধন উপলক্ষে বিভিন্ন বিজ্ঞাপন এখন সকলেরই নজরে পড়ে। তেমন একটি গহনার ব্র্যান্ডের জন্য বিজ্ঞাপনে মুখ দেখিয়েছিলেন কৃতি স্যানন। কিন্তু বিজ্ঞাপনটি যেহেতু রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল তাই এই বিজ্ঞাপনে অভিনেত্রীর পোশাক নিয়ে তৈরি হয় বিতর্ক।

Published on: Aug 25, 2026, 16:30:48 IST
Advertisement

রাখি বন্ধন উপলক্ষে বিভিন্ন বিজ্ঞাপন এখন সকলেরই নজরে পড়ে। তেমন একটি গহনার ব্র্যান্ডের জন্য বিজ্ঞাপনে মুখ দেখিয়েছিলেন কৃতি স্যানন। কিন্তু বিজ্ঞাপনটি যেহেতু রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল তাই এই বিজ্ঞাপনে অভিনেত্রীর পোশাক নিয়ে তৈরি হয় বিতর্ক।

রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্ক, অবশেষে মুখ খোলেন কৃতি নিজেই
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্ক, অবশেষে মুখ খোলেন কৃতি নিজেই

বিজ্ঞাপনে কৃতি স্যাননকে একটি ব্রালেট ধরনের ফিনফিনে জ্যাকেট এবং স্কার্ট পরে থাকতে দেখা যায়। এমন একটি পোশাক রাখি উৎসবের জন্য কতটা যথাযথ তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে বিতর্ক শুধু এইটুকু ঘিরেই তৈরি হয়নি। ওই একই বিজ্ঞাপনে পোষ্যকে রাখি পরানো নিয়েও উঠেছে প্রশ্ন। অনেকেই পোষ্যকে পরিবারের এক সদস্য বলে মনে করেন, সেই চিন্তা ভাবনা থেকেই পোষ্যর হাতে রাখি পড়ানো দেখানো হয়েছে কিন্তু নিন্দুকদের সেই বিষয়টি নিয়েও আপত্তি তৈরি হয়।

আরও পড়ুন: উজি-ঋষির জীবনে আগমন নতুন ব্যক্তির, বোনের ঘর ভাঙা আটকাতে পারবেন নিশা?

সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপন ছড়িয়ে পড়তে একজন লিখেছেন, এই বিজ্ঞাপন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। অন্য একজন লিখেছেন, এইরকম বিজ্ঞাপনে সমস্ত সীমা লংঘন করা হয় কিন্তু কেউ কিছু বলে না। দ্বিতীয় একজন লিখেছেন, পুজোর থালা কোথায়? তিলক না দিয়েই রাখি পরানো হচ্ছে? রাখি বন্ধনের মতো ঐতিহ্যবাহী অনুষ্ঠানকে এইভাবে বিজ্ঞাপনের মোড়কে দেখানোর প্রয়োজন নেই বলেই মনে করেছেন অনেকেই।

রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্ক, অবশেষে মুখ খোলেন কৃতি নিজেই

আরও পড়ুন: 'দেখো ওল্ড ইয়াং ম্যান...', ‘দাদাগিরি’র মঞ্চ থেকে স্ত্রীকে ভিডিও কল করে কাকে দেখালেন সজল?

মঙ্গলবার এই বিষয়ে মুখ খুললেন কৃতি স্যানন নিজেই। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লেখেন, উৎসবের আসল মর্ম পোশাকে নয়, বরং ঐতিহ্যের প্রতি আপনার আবেগ কতটা সেটা নির্ধারণ করে। রাখি বন্ধন হলো সুরক্ষার এক বন্ধন। আমি আর আমার বোন একে অপরকে রাখি বাঁধি। তাই জানি একজন ভাই যেমন একে অপরকে রক্ষা করে তেমন আমরাও করি। আমরা একে অপরের সুখ এবং দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করি। আর এই প্রার্থনা এবং ভালোবাসার মধ্যে কুকুররাও থাকে। সর্বোপরি তারাও পরিবারের অংশ হয়। এছাড়া নারীদের কী পরতে হবে, সেটা কবে বলা বন্ধ হবে? সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাশনের পরিবর্তন ঘটেছে কিন্তু নারীদের প্রতি শ্রদ্ধা এখনো তাদের পোশাক দিয়েই মাপা হয়।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks