...
...
Next Story

‘নিজের জন্য প্রতিবাদী হতেই হবে’, করিনার শোয়ে 'ব্লাউজ’ বিতর্ক নিয়ে যা বললেন কৃতি

চলতি বছর রাখি বন্ধন উৎসব উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপনের ভিডিও ভাইরাল হয় যেখানে অভিনেত্রী কৃতি স্যাননের পোশাক নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতিকে ছোট করার অভিযোগ ওঠে। অভিনেত্রীর শিক্ষা নিয়েও প্রশ্ন ওঠে সোশ্যাল মিডিয়া জুড়ে।

Published on: Oct 24, 2026, 20:29:45 IST
Advertisement

চলতি বছর রাখি বন্ধন উৎসব উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপনের ভিডিও ভাইরাল হয় যেখানে অভিনেত্রী কৃতি স্যাননের পোশাক নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতিকে ছোট করার অভিযোগ ওঠে। অভিনেত্রীর শিক্ষা নিয়েও প্রশ্ন ওঠে সোশ্যাল মিডিয়া জুড়ে। এমত অবস্থায় সম্প্রতি এই বিষয়টি নিয়ে মুখ খুললেন কৃতি। করিনা কাপুর খানের ‘হোয়াট ওম্যান’ অনুষ্ঠানে এসে পোশাক বিতর্ক নিয়ে কথা বললেন অভিনেত্রী।

করিনার শোয়ে ‘রাখি’ বিতর্ক নিয়ে যা বললেন কৃতি
করিনার শোয়ে ‘রাখি’ বিতর্ক নিয়ে যা বললেন কৃতি

করিনা কাপুর খানের সঙ্গে কথোপকথন চলাকালীন কৃতি বলেন, ‘আমি কটাক্ষ শুনে খুব একটা বিচলিত হয়ে যাই না। আমি খুব স্পষ্ট বক্তা। সাধারণত কোনও বিষয় নিয়ে মন্তব্য রাখি না। কিন্তু রাখির বিজ্ঞাপনে যেভাবে আমার ব্লাউজ নিয়ে বিতর্ক তৈরি হলো তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। একজনের পোশাক নিয়ে টেলিভিশনে আলোচনা হবে, বিভিন্ন স্তরের মানুষ এই বিষয়টি নিয়ে কথা বলবেন ভাবাই যায় না।’

আরও পড়ুন: ‘মনে হয়েছিল সব শেষ হয়ে গেল’, প্রথম কবে প্রেমে পড়েছিলেন ঋত্বিক?

অভিনেত্রী বলেন, ‘আমি এমনিতে কথা বলি না কিন্তু আমার মনে হয় যে সব সময় চুপ করে থাকা উচিত নয়। মাঝেমধ্যে প্রতিবাদী হওয়া উচিত। বিষয়টা শুধু একজন মহিলার ব্যাপার নয়, বিষয়টা প্রত্যেক মহিলাদের ব্যাপার। একজন মহিলা কী পরবেন সেই সিদ্ধান্ত শুধুমাত্র তার। একটি পোশাক সকলের পছন্দ হবে এমন কোন কথা নেই। তবে তিনি কি পরবেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তা বলে তাকে নিয়ে সমালোচনা করা ঠিক না।’

আরও পড়ুন: 'লড়াই করে আমি তো কিছু পাবো না', কঠিন সময়ে কেন চুপ থাকেন শ্যামোপ্তি?

সবশেষে কৃতি বলেন, ‘’অভিনেত্রীরা সবথেকে সহজ লক্ষ্যবস্তু হয়ে দাঁড়াচ্ছে। তবে দিনের শেষে আমরা তো মানুষ তাই কোন ঘটনা আমাদেরকে প্রভাবিত করে। এই মানুষগুলোকে কে অধিকার দিয়েছে আমাদের ছোট করার? আমাদের নিজেদেরকে প্রতিবাদী হতে হবে, আর কোনও উপায় নেই।' \

বিতর্ক সম্পর্কে

বিজ্ঞাপনটিতে ভাইকে রাখি পরানোর সময় কৃতির ব্রালেট ও ​​স্কার্ট পরা নিয়ে অনেকেই আপত্তি তোলায় তিনি এবং জুয়েলারি ব্র্যান্ডটি সমালোচনার মুখে পড়েন। বিজ্ঞাপনটিতে একটি পোষা কুকুরকে রাখি পরানোর দৃশ্য দেখানোর সিদ্ধান্তটিরও অনেকে সমালোচনা করেন। তবে এই প্রথমবার নয়, কৃতি ইনস্টাগ্রামে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন এবং তাঁর পোশাক নিয়ে হওয়া সমালোচনার বিষয়ে প্রশ্ন তুলেছিলেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks