Kuheli: আগামী ১৫ মে হইচই এর পর্দায় মুক্তি পাবে ‘কুহেলি’। ইতিমধ্যেই ছবির পোস্টার, টিজার মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার মুক্তি পেল সিনেমার ট্রেলার, যা দেখে মোটামুটি বোঝা যাচ্ছে একটি দুর্দান্ত সাসপেন্স থ্রিলার হতে চলেছে এই সিরিজটি।
Kuheli: আগামী ১৫ মে হইচই এর পর্দায় মুক্তি পাবে ‘কুহেলি’। ইতিমধ্যেই ছবির পোস্টার, টিজার মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার মুক্তি পেল সিনেমার ট্রেলার, যা দেখে মোটামুটি বোঝা যাচ্ছে একটি দুর্দান্ত সাসপেন্স থ্রিলার হতে চলেছে এই সিরিজটি।
‘কুহেলি’র রহস্য উদঘাটনে বেরিয়ে আসবে কোন ভয়ানক সত্যি?
এই সিরিজে অভিনয় করেছেন ঋদ্ধিমা ঘোষ, অঙ্গনা রায় এবং সুস্মিতা দে। তিন বোনের চরিত্রে অভিনয় করেছেন এই তিন অভিনেত্রী। সিরিজে ডিএসপি অগ্নি বসুর ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার। যে ব্যক্তির খুনকে কেন্দ্র করে এই সিরিজ, সেই এসপি রানা সিনহার চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন।
সিরিজের ট্রেলারের প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে এসপি রানাকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও তদন্তে নেমেই ডিএসপি অগ্নি বসু, এটি আত্মহত্যা নয় বরং খুন। শুধু তাই নয়, খুনিকে খুব ভালো করেই চিনতেন এসপি রানা।
এরপর তদন্ত যতই এগোয়, রহস্য ততই ঘনীভূত হতে থাকে। এই খুনের সঙ্গে তিন বোনের জড়িয়ে থাকার যথেষ্ট কারণ থাকে কিন্তু সত্যি কি তিনজনেই খুন করে নাকি এই তিনজনের মধ্যে যে কোনও একজন খুনি, বাকিরা শুধুই সাক্ষী?
তদন্ত করতে গিয়ে আরও জানা যায়, একবার নয় বরং বারবার খুনের চেষ্টা করা হয় এস পি রানাকে। রক্তের সম্পর্ক নাকি পুরনো শত্রুতা, নাকি শত্রুতাকে কাজে লাগিয়ে অন্য কোনও গোপন শত্রু করেছে খুন? সব রহস্য উন্মোচন হবে আগামী ১৫ মে।
এই সিরিজে আরও অভিনয় করেছেন শুভ্রজিৎ দত্ত, দুর্বার শর্মা। রাহুলের মৃত্যুর পর এটাই হতে চলেছে প্রিয়াঙ্কার প্রথম সিরিজ। এছাড়া কিছুদিনের মধ্যেই ‘তারকাটা’- তেও দেখতে পাওয়া যাবে প্রিয়াঙ্কাকে, যা কিছুদিনের মধ্যে মুক্তি পাবে জি ফাইভ বাংলায়।