'অশ্লীল গান গাইনি কখনও...', মুভি মাফিয়াদের চাপের মুখেও মাথা নত করেননি কুমার শানু

কিছুদিন আগে কুমার শানু জানিয়েছিলেন, তিনি কখনও কালকে চুমু খাননি এবং কারও থেকে চুমু নেননি। কুমার শানুর এই বক্তব্য শুনে অনেকেই মনে করেছিলেন বহুদিনের বন্ধু উদিত নারায়ণকে উদ্দেশ্য করেই হয়তো এমন কথা বলেছেন তিনি।

Published on: Aug 15, 2026, 19:28:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছুদিন আগে কুমার শানু জানিয়েছিলেন, তিনি কখনও কাউকে চুমু খাননি এবং কারও থেকে চুমু নেননি। কুমার শানুর এই বক্তব্য শুনে অনেকেই মনে করেছিলেন বহুদিনের বন্ধু উদিত নারায়ণকে উদ্দেশ্য করেই হয়তো এমন কথা বলেছেন তিনি। এবার তিনি এমন কিছু বললেন যার ফলে আরও একবার প্রমাণ হয়ে যায় ৯০ দশকেও মুভি মাফিয়াদের কতটা প্রভাব ছিল সকলের ওপর।

মুভি মাফিয়ার চাপের মুখেও মাথা নত করেননি কুমার শানু
মুভি মাফিয়ার চাপের মুখেও মাথা নত করেননি কুমার শানু

১৯৯০ দশকের অন্যতম সুপরিচিত কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত কুমার শানু। একের পর এক মেলোডি গেয়ে সকলের মন জয় করেছেন তিনি। কিন্তু দীর্ঘ সঙ্গীত কেরিয়ারে খুব সচেতন ভাবে সেই সমস্ত গান তিনি এড়িয়ে গিয়েছেন যা মোটেই রুচি সম্মত নয়। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্বীকার করেছেন, কিছু কিছু ক্ষেত্রে চাপের মুখে মাথা নত করতেও হয়েছিল তাঁকে।

১৯৯০ দশকের কিছু বিতর্কিত গান প্রসঙ্গে কথা বলতে গিয়ে কুমার শানু স্বীকার করেন, এমন কিছু গান সেই সময় ছিল যার মধ্যে যেমন ভালো ছিল তেমন খারাপটাও ছিল। কিন্তু তিনি কখনোই অশ্লীল গানের জন্য রাজি হননি। যদিও একটি বা দুটি ক্ষেত্রে তিনি বাধ্য হয়েছিলেন তেমন গান গাওয়ার জন্য কারণ অতিরিক্ত চাপের মুখে পড়তে হয়েছিল তাঁকে।

আরও পড়ুন: রূপঙ্করের হাত ধরে হবে স্বপ্ন পূরণ, বড় সুযোগ এল শোভনের কাছে

কুমার শানুর মতে, সেই সময় মুভি মাফিয়াদের এতটা চাপছিল যে অনেকেই অনিচ্ছে সত্ত্বেও অশ্লীল গান গাইতে বাধ্য হয়েছেন। তিনিও দু একটি গান অবশ্যই গেয়েছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নিজের মতে অটল থেকেতেন তিনি। হয়তো অনেক সময় অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন তবে নিজের জায়গা থেকে কখনও নড়েননি কুমার শানু।

কুমার সানু সম্পর্কে

কুমার শানু হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক, যিনি ১৯৯০-এর দশকের রোমান্টিক সঙ্গীতে তাঁর অবদানের জন্য পরিচিত। ১৯৯০ সালের 'আশিকি' ছবির মাধ্যমে তিনি খ্যাতি লাভ করেন, যার গানগুলো বলিউডের রোমান্টিক সঙ্গীতের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এরপর তিনি 'সাজন', 'সড়ক', 'দিওয়ানা', ' বাজিগর' , '১৯৪২: এ লাভ স্টোরি' এবং 'রাজা হিন্দুস্তানি'-র মতো ছবির জন্য বেশ কিছু স্মরণীয় গান উপহার দেন ।

আরও পড়ুন: আবার লালবাজারে অনির্বাণ, নতুন গল্প নিয়ে আসছে ৬ বছরের পুরনো চরিত্র

কুমার শানু ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত টানা পাঁচ বছর শ্রেষ্ঠ পুরুষ প্লেব্যাক গায়কের ফিল্মফেয়ার পুরস্কার জেতার রেকর্ড গড়েন। তার জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে আব তেরে বিন, মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়, সোচেঙ্গে তুমে পেয়ার, এক লাডকি কো দেখা, তুঝে দোঁহে রাহা তো।

সম্প্রতি, স্বাধীনতা দিবস উপলক্ষে গায়ক তাঁর একক গান ‘আয়ে মেরে ওয়াতান’ প্রকাশ করেছেন। আহমেদ সিদ্দিকীর লেখা এই গানটির সুর করেছেন রাজা আলি। নিজের ইনস্টাগ্রাম পেজে গানটি শেয়ার করে গায়ক লিখেছেন, ‘কিছু গানে গাওয়া হয় না, বাঁচতে হয়।’