...
...
Next Story

Adrit Roy: 'নিজের ব্যানার নিজের ছবি, নিজেকে মেগাস্টার বলে'! ছবির হিরোদের কটাক্ষ আদৃতের, আয়না দেখালো ভক্ত

আদৃত রায়ের নিশানায় বাংলা ছবির হিরোরা। যে মাধ্যম দিয়ে এক দশক আগে কেরিয়ার শুরু করেছিলেন আদৃত, সেটাই এখন তাঁর কাছে ‘চোখের বালি’।

Published on: Jun 29, 2026, 15:34:09 IST
Advertisement

‘নিজের ব্য়ানার, নিজের ছবি, নিজেকে মেগাস্টার বলে। বউ-প্রেমিকাকে নায়িকা বলে, তাঁদের ট্যালেন্ট কম হলে পিআর-এ চলে। প্রোমোশনে বড় বড় কথা, হলে ঢুকে খুঁজে পাই না তার কোনও ব্যাখ্যা। আঁতলামির নামে হায়, শ্য়ালা পাইথন নিয়ে শুতে যায়…’, এটাই আদৃত রায়ের মনের কথা। গানে গানে কাকে বিঁধলেন ছোটপর্দার নায়ক।

'নিজের ব্যানার নিজের ছবি, নিজেকে মেগাস্টার বলে'! ছবির হিরোদের কটাক্ষ আদৃতের
'নিজের ব্যানার নিজের ছবি, নিজেকে মেগাস্টার বলে'! ছবির হিরোদের কটাক্ষ আদৃতের

আদৃতের কেরিয়ার শুরু সিনেমার হাত ধরে। অথচ এখন এই মাধ্য়মই আদৃতের চক্ষূশূল! নিজের নতুন একটি সিঙ্গল নিয়ে এসেছেন আদৃত। অভিনয়ের পাশাপাশি গান আদৃতের অন্যতম ভালোবাসা তা কারুর অজানা নয়। নিজস্ব ব্যান্ড (পোস্টার বয়েজ)-ও রয়েছে নায়কের। তবে সেই ব্যান্ডের ছাতার তলায় নয়, পিপলস সাউন্ড নামের এক ইউটিউব চ্যানেল খুলে নিজের নতুন গান আনলেন আদৃত। গানের কথা, সুর, কণ্ঠস্বর সবই আদৃতের। কম্পোজিশনে আদৃতের সঙ্গ দিয়েছেন বরুণ গুজাধুর। কণ্ঠে সঙ্গত করেছেন চিক্কি।

গান শেয়ার করে নিজের ফেসবুকের দেওয়ালে আদৃত লেখেন, ‘আমার কনট্য়াক্ট লিস্টে সবার সঙ্গে এই গানটা শেয়ার করতে পারলাম না, তার কারণ রয়েছে। একবার আমাকে এক সাংবাদিক জিগ্গেস করেছিল বড়পর্দা ছেড়ে ছোটপর্দায় কেন?’

আদৃতের এমন অবস্থান দেখে একাধিক অনুরাগী তাঁর প্রশংসা করেছেন। অনেকে আবার বেশ অবাক। একজন তো সরাসরি প্রশ্ন করেন, ‘তুমি তো সিনেমা দিয়েই কেরিয়ার শুরু করেছো, তাহলে আজ এমন ভাবনা কেন?’ নিজেকে এত ছোট প্রমাণ করোনা , তোমার অনেক বড় ভক্ত আমি তোমাকে আমার খুবই ভালো লাগে একজন হ্যান্ডসাম নায়ক হিসাবে, কিন্তু তোমার মানসিকতা এত ছোট'।

নূরজাহান, প্রেম আমার ২-এর মতো ছবিতে কাজ করেছিলেন। তবে সাফল্য আসেনি। এরপর দেবের পাসওয়ার্ড কিংবা রাজ চক্রবর্তীর পরিণীতাতে পার্শ্ব চরিত্রে দেখা মিলেছিল আদৃতের। এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। মিঠাইয়ের হাত ধরে ছোটপর্দায় সাফল্যের শিখরে পৌঁছেছেন আদৃত। তাঁর দ্বিতীয় মেগা মিত্তির বাড়ি সেভাবে সাড়া ফেলেনি, আপতত স্টার জলসায় কুমকুম ধারাবাহিকে দেখা যাচ্ছে আদৃতকে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe