...
...
Next Story

Sanchita Ugale: সঞ্চিতার ওপর মানসিক অত্যাচার করতেন প্রাক্তন প্রেমিক! চাঞ্চল্যকর দাবি বান্ধবীর

Sanchita Ugale: গত ১৪ জুন নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন কুমকুম ভাগ্য অভিনেত্রী সঞ্চিতা উগলে। অভিনেত্রীর মৃত্যুর পর কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি ঠিকই কিন্তু অভিনেত্রীর ভাই ইন্ডাস্ট্রির দিকে অভিযোগের আঙুল তুলে জানিয়েছেন, সঞ্চিতার মৃত্যুর জন্য কিছুটা হলেও দায়ী ইন্ডাস্ট্রি।

Published on: Jun 16, 2026, 18:07:06 IST
Advertisement

Sanchita Ugale: গত ১৪ জুন নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ‘কুমকুম ভাগ্য’ অভিনেত্রী সঞ্চিতা উগলে। অভিনেত্রীর মৃত্যুর পর কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি ঠিকই কিন্তু অভিনেত্রীর ভাই ইন্ডাস্ট্রির দিকে অভিযোগের আঙুল তুলে জানিয়েছেন, সঞ্চিতার মৃত্যুর জন্য কিছুটা হলেও দায়ী ইন্ডাস্ট্রি। শুধু তাই নয় আরও এক টেলি অভিনেত্রী আঁচল খুরানা সরাসরি একটি ভিডিও পোস্ট করে জানান, কাজের অতিরিক্ত চাপ এবং মানসিক চাপের জন্যই বারবার এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন অভিনেতা অভিনেত্রীরা।

সঞ্চিতার ওপর মানসিক অত্যাচার করতেন প্রাক্তন প্রেমিক!
সঞ্চিতার ওপর মানসিক অত্যাচার করতেন প্রাক্তন প্রেমিক!

কিন্তু এবার স্নেহার এক বান্ধবী এমন কিছু জানালেন, যাতে গোটা ঘটনাটি অন্যদিকে মোড় নিল। অভিনেত্রীর বান্ধবী ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল অভিযোগ করেন ‘সাজন ঘর’ ধারাবাহিকের অভিনেতা উজ্জ্বল শর্মার বিরুদ্ধে। উজ্জ্বল শর্মা শুধুমাত্র সঞ্চিতার সহ অভিনেতা ছিলেন তা নয়, তিনি ছিলেন সঞ্চিতার প্রাক্তন প্রেমিক।

আরও পড়ুন: 'আমরা সবাই স্বার্থপর রাক্ষস...', হঠাৎ রুক্মিণীর এমন মন্তব্য করার কারণ কী?

ইন্দ্রাক্ষীর অভিযোগ অনুযায়ী, উজ্জ্বল সঞ্চিতার ওপর মানসিক অত্যাচার করত। এমনকি সঞ্চিতার থেকে বেশ কয়েকবার টাকাও নিয়েছিলেন উজ্জ্বল। পরবর্তীকালে সঞ্চিতা সেই টাকা ফেরত চাওয়ায় তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন উজ্জ্বল। কথায় কথায় চিৎকার, দুর্ব্যবহার এই সবকিছু চলতেই থাকত। এমনকি সঞ্চিতাকে গালিগালাজ করে মেসেজ পাঠাত উজ্জ্বল।

উজ্জ্বলের এই ব্যবহারে অবশেষে বিরক্ত হয়ে সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসেছিলেন সঞ্চিতা। কিন্তু এবার প্রশ্ন হল, মানসিক চাপটা ঠিক কি জন্য তৈরি হয়েছিল, প্রাক্তন প্রেমিকের জন্য নাকি ইন্ডাস্ট্রির অত্যাচারের জন্য? সঞ্চিতার মৃত্যুর জায়গা থেকে যেহেতু কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি তাই এই বিষয়ে নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

সঞ্চিতা প্রসঙ্গে

হিন্দি টেলিভিশন জগতের একজন অন্যতম নক্ষত্র ছিলেন সঞ্চিতা উগলে। ২২ বছর বয়সী এই অভিনেত্রী টেলিভিশন থেকে সিনেমা সব জায়গাতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। তবে তিনি বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে অভিনয় করে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe