ভারী শাড়ি নিয়ে ইতস্তত কুমকুম, পরিবারের বিপক্ষে গিয়ে স্ত্রীর পাশে ঈশান
‘কুমকুম’ ধারাবাহিকের গল্প অনুযায়ী এই মুহূর্তে শ্বশুরবাড়িতে এসেছেন নববিবাহিতা কুমকুম। কিন্তু কুমকুমকে ঈশানের স্ত্রী হিসেবে মান্যতা দিতে নারাজ কেউ। বিয়ের পর থেকেই একের পর এক অপমানের সম্মুখীন হতে হচ্ছে কুমকুমকে, যদিও তার প্রতিটি পদে ঈশান তার সঙ্গে রয়েছে।

পরিবারের বিপক্ষে গিয়ে স্ত্রীর পাশে ঈশান
খুব সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে ঈশানের মা কুমকুমকে বাড়ি থেকে বের করে দেওয়ার উপক্রম করেছে। কিন্তু সেই মুহূর্তে সেখানে চলে আসে ঈশান। সে সকলকে জানায় কুমকুম যদি অপমানিত হয় তাহলে সে কুমকুমকে নিয়ে বাড়ি থেকে চলে যাবে। ঈশানের এই কথা শুনে সকলেই তখনকার মতো চুপ হয়ে যায়।
এর মধ্যেই এবার মুক্তি পেল ধারাবাহিকের নতুন প্রোমো। প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, ভারী শাড়ি পরে নিজেকে সামলাতে পারছে না কুমকুম। কিন্তু যেখানে উপস্থিত সকলই কুমকুমকে ছোট করতে ব্যস্ত ঠিক তখনই সেখানে চলে আসে ঈশান। কুমকুমের শাড়ি ঠিক করে দেয় সকলের সামনেই।
বৌভাতের অনুষ্ঠানে যেখানে সকলে ঈশানকে নিয়ে হাসি ঠাট্টা করছে তখন সকলের সামনে দাঁড়িয়ে গর্বের সঙ্গে ঈশান বলে, সে শুধু একদিন নয়, সারাজীবন কুমকুমের পাশেই থাকবে। ঢাল হয়ে দাঁড়াবে সে। ঈশানের মুখে এই কথা শুনে সকালে আবার চুপ করে যায়।
কুমকুম আর ঈশানের এই নতুন পথচলা কতটা মসৃণ হয়, কুমকুমকে কতটা অপমান সহ্য করতে হয় সেটা দেখার জন্য চোখ রাখতে হবে আগামী ২৭ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত স্টার জলসার পর্দায়।
Home/Entertainment/ভারী শাড়ি নিয়ে ইতস্তত কুমকুম, পরিবারের বিপক্ষে গিয়ে স্ত্রীর পাশে ঈশান