ব্রাত্য বসুর আদেশ ছাড়া নড়েন না গোপাল, চিনতে পারছেন এই অভিনেতাকে?
‘কর্পূর’ ছবির পর কুনাল ঘোষের দ্বিতীয় ছবি হতে চলেছে ব্রাত্য বসু পরিচালিত ‘শেকড়’। এই ছবিতে তিনি একজন মিষ্টি রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করবেন। কুনাল ঘোষ অভিনীত চরিত্রের নাম গোপাল ঘোষ।
‘কর্পূর’ ছবির পর কুনাল ঘোষের দ্বিতীয় ছবি হতে চলেছে ব্রাত্য বসু পরিচালিত ‘শেকড়’। এই ছবিতে তিনি একজন মিষ্টি রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করবেন। কুনাল ঘোষ অভিনীত চরিত্রের নাম গোপাল ঘোষ।

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ছবির শ্যুটিং। কুনাল ওরফে গোপাল, যার আদেশ ছাড়া নাকি এলাকার একটি পাতাও নড়তে পারে না। কিন্তু আদতে ভয় ধরানো নয়, বরং মিষ্টি একজন রাজনীতিবিদ হবেন তিনি। রাজনীতির মঞ্চে একসঙ্গে কাজ করার পর এবার অভিনয়ের মঞ্চ একসাথে কাজ করার পালা ব্রাত্য-কুনালের।
আরও পড়ুন: দাদার মৃত্যুর ৫ বছর পর বড় পদক্ষেপ বোনের, বিহারের বিধানসভা ভোটে লড়বেন দিব্যা
কুনাল ঘোষ ছাড়া এই সিনেমায় আরও একজন রাজনীতিবিদ অভিনয় করছেন, যার নাম নারায়ণ গোস্বামী। গোপাল ঘোষের সাগরেদের চরিত্রে অভিনয় করবেন তিনি। এই নারায়ণ গোস্বামী অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সভাপতি।
ছবি প্রসঙ্গে
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দ্রবমীর কাশীবাস এবং দাদু ছবির চরিত্ররা আসতে চলেছে বড় পর্দায়। ফ্রেন্ডস কমিউনিকেশন এবং উল্কি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত ‘শেকড়’ নামক এই ছবিতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, লোকনাথ দে, সীমা বিশ্বাস, জয়তী চক্রবর্তী, ঋদ্ধি সেন, অঙ্গনা রায় এবং অনুজয় চট্টোপাধ্যায়, অনুসূয়া মজুমদার এবং অম্বরীশ ভট্টাচার্য।
সিনেমার সঙ্গীত পরিচালনা করবেন প্রবুদ্ধ বন্দোপাধ্যায়। পোশাকের দায়িত্বে রয়েছেন সাবর্ণী দাস, চিত্র পরিচালনায় সৌমিক হালদার। মেকআপের দায়িত্ব রয়েছেন সোমনাথ কুন্ডু। চিত্রনাট্যের দায়িত্বে সংলাপ ভৌমিক।
আরও পড়ুন: লম্বা চুল, চোখে চশমা, কাঁচা পাকা দাড়িতে প্রকাশ্যে এলেন ‘প্রফেসর’ ববি
কলকাতা বারাণসী এবং বোলপুরের বিভিন্ন এলাকা জুড়ে চলছে ছবির শ্যুটিং। সিনেমায় এই প্রথম চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করবেন লোকনাথ। এর আগে বৃদ্ধের চরিত্রে একাধিকবার অভিনয় করলেও এমন চরিত্রে তিনি প্রথম অভিনয় করতে চলেছেন।
গল্পে তিন প্রজন্মের কাহিনি দেখতে পাওয়া যাবে। লোকনাথ দে থাকবেন বাবার ভূমিকায়, চঞ্চল চৌধুরী হবেন ছেলে এবং চঞ্চল চৌধুরীর ছেলের চরিত্রে অভিনয় করবেন ঋদ্ধি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে দুটি গল্পকে যেভাবে এক করা হয়েছে, সেখানেই থাকবে আসল চমক।
প্রসঙ্গত, দুই বাংলার উত্তপ্ত পরিস্থিতিকে অগ্রাহ্য করেই এই নতুন ছবির কাজ শুরু করার জন্য গত সোমবার বাংলাদেশ থেকে কলকাতা এসেছেন চঞ্চল চৌধুরী। ‘পদাতিক’ ছবির পর আবার এই ছবির জন্য তিনি উড়ে এলেন ভারতে। বোলপুর স্টেশন থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত মোহনপুর গ্রামে চলছে ছবির কাজ।
E-Paper

