নীতীশ তিওয়ারির মহাকাব্যিক ছবি ‘রামায়ণ: পার্ট ১’ বক্স অফিসে তো ঝড় তুলেইছে, পাশাপাশি এবার আন্তর্জাতিক স্তরেও তৈরি করেছে এক অন্য আবেগ। ছবিটিতে দেবরাজ ইন্দ্রের একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন অভিনেতা কুণাল কাপুর। আর শুধু দেশেই নয়, দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে, বিশেষ করে থাইল্যান্ডে তাঁর এই স্বল্পদৈর্ঘ্যের চরিত্রটি দারুণ প্রশংসিত হয়েছে। ভিনদেশি অনুরাগীদের কাছ থেকে এমন অভূতপূর্ব ভালোবাসা পেয়ে রীতিমতো আপ্লুত কুণাল।

রবিবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’ (অধুনা টুইটার)-এ নিজের ইন্দ্র লুকের কিছু পোস্টার শেয়ার করে কুণাল লেখেন, ‘‘ইন্দ্র। প্রা ইন। বাতারা ইন্দ্র। থ্যাগয়ামিন। প্রেয়াহ এন। তাইশাকুটেন। স্বর্গের এক রাজা, যাঁর বিভিন্ন নাম ছড়িয়ে রয়েছে নানা দেশে। এটা সত্যিই অবিশ্বাস্য যে আমাদের মধ্যে এত মিল রয়েছে।’’
এর পরই দক্ষিণ-পূর্ব এশিয়ার অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেতা লেখেন, ‘ভারত, থাইল্যান্ড এবং দক্ষিণ-পূর্ব এশিয়া সহ বিশ্বের এমন অনেক কোণ থেকে দেবরাজ ইন্দ্রের প্রতি যে ভালোবাসা উপচে পড়ছে, তাতে আমি অভিভূত। এমন জায়গা থেকেও সাড়া পাব ভাবিনি। সত্যি বলছি, সকলকে ধন্যবাদ। আমি সবসময় বিশ্বাস করি যে ভালো গল্পগুলো আমাদের সবাইকে জুড়ে দিতে জানে, আর আমাদের সংস্কৃতিগুলোর মধ্যে যতটা আমরা ভাবি তার চেয়েও অনেক বেশি মিল রয়েছে। ‘রামায়ণ’-এর মতো একটি কালজয়ী মহাকাব্য সারা বিশ্বে এতটা ভালোবাসা পাচ্ছে—এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।’
{{/usCountry}}এর পরই দক্ষিণ-পূর্ব এশিয়ার অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেতা লেখেন, ‘ভারত, থাইল্যান্ড এবং দক্ষিণ-পূর্ব এশিয়া সহ বিশ্বের এমন অনেক কোণ থেকে দেবরাজ ইন্দ্রের প্রতি যে ভালোবাসা উপচে পড়ছে, তাতে আমি অভিভূত। এমন জায়গা থেকেও সাড়া পাব ভাবিনি। সত্যি বলছি, সকলকে ধন্যবাদ। আমি সবসময় বিশ্বাস করি যে ভালো গল্পগুলো আমাদের সবাইকে জুড়ে দিতে জানে, আর আমাদের সংস্কৃতিগুলোর মধ্যে যতটা আমরা ভাবি তার চেয়েও অনেক বেশি মিল রয়েছে। ‘রামায়ণ’-এর মতো একটি কালজয়ী মহাকাব্য সারা বিশ্বে এতটা ভালোবাসা পাচ্ছে—এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।’
{{/usCountry}}ছবির পর্দায় কুণালের উপস্থিতি যদিও সংক্ষিপ্ত, তবুও তাঁর সুনির্দিষ্ট অভিব্যক্তি ও যুদ্ধের দৃশ্যগুলো বেশ প্রশংসিত হয়েছে। বিশেষ করে রাবণের সঙ্গে তাঁর মুখের লড়াই এবং ব্রহ্মার বর পেয়ে শক্তিশালী হয়ে ওঠা রাবণকে বধ করার জন্য বিষ্ণুকে নতুন অবতার নেওয়ার অনুরোধ জানানোর দৃশ্যটি বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে, থাইল্যান্ডের অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় কুণালের ছবি ও ক্লিপিংস শেয়ার করে লিখেছেন, ‘তাঁর সৌন্দর্য ঠিক যেন ইন্দ্রের মতো, স্বর্গ থেকে মাটিতে নেমে এসেছেন, চাঁদের মতো উজ্জ্বল! থাই জনগণের স্বপ্নের ইন্দ্র!’
আরেক অনুরাগী থাইল্যান্ড ও ভারতের সাংস্কৃতিক সেতুবন্ধনের কথা উল্লেখ করে লেখেন, ‘দেবরাজ ইন্দ্র নিজেই সবটা জানেন! থাই ভক্তদের পাঠানো ভালোবাসা তাঁর কাছে পৌঁছে গিয়েছে—কী দারুণ ব্যাপার! খুব ভালো লাগছে যে ‘রামায়ণ’ ভারত ও থাইল্যান্ডের বন্ধুত্বের সেতু হিসেবে কাজ করেছে। থাই মানুষ ভারতীয় ছবি খুব ভালোবাসেন এবং এখানে একনিষ্ঠ ফ্যানবেস রয়েছে।’
গত ৫ নভেম্বর দীপাবলির মরসুমে মুক্তি পাওয়া রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত এই ছবি মাত্র ১০ দিনেই বিশ্বব্যাপী ১২২৮ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ছবির প্রথম পর্বের এই বিরাট সাফল্যের মাঝেই কুণাল কাপুরের এই আন্তর্জাতিক কদর ছবিটির মুকুটে নতুন এক পালক যোগ করল।