বলিউড এবং ওটিটি প্ল্যাটফর্মের নতুন রিয়্যালিটি শো ‘অ্যালায়েন্স’ (Alliance) শুরু হতেই চর্চায় উঠে এসেছে এক নতুন এবং কুরুচিকর বিতর্ক। কুণাল খেমু সঞ্চালিত এই রিয়্যালিটি শো-এর সাম্প্রতিক পর্বে কুশল ট্যান্ডন এবং কোরিওগ্রাফার জায়েদ দরবারের (Zaid Darbar) মধ্যে ঘটে যাওয়া একটি কথোপকথনের ভিডিও এই মুহূর্তে সামাজিক মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছে।

জায়েদের সাথে কথা বলার সময় কুশল নিজের প্রাক্তন প্রেমিকা গওহর খান (Gauahar Khan)-কে পরোক্ষভাবে ‘জিনিস’ বা ‘বস্তু’র সাথে তুলনা করেন, এবং হাসতে হাসতে সেই কথা বাকি প্রতিযোগিদের শোনাচ্ছিলেন জায়েদ। নিজের স্ত্রীর নামে এমন নোংরা কৌতুক শুনেও প্রতিবাদ না করায় জায়েদ দরবারকে ‘মেরুদণ্ডহীন’ বলে ধিক্কার জানাচ্ছেন নেটিজেনরা।
‘তোর তো আমার সব জিনিসই পছন্দ’— জিমে বসে কুৎসিত রসিকতা
ঘটনাটি ঘটেছে শো-এর জিম এরিয়াতে। সহ-প্রতিযোগী মিনি মাথুরের সামনে কুশল দাবি করেন যে তিনি আগের রাতে জায়েদের ওপর একটি বড় জয় পেয়েছেন। মিনি কারণ জানতে চাইলে জায়েদ নিজেই হেসে ব্যাখ্যা করেন যে, নিজের কাছে থাকা সিগারেট খারাপ হওয়ায় তিনি কুশলের থেকে একটি সিগারেট চেয়েছিলেন।
ঠিক এই কথাতেই ফোড়ন কেটে কুশল সপাটে বলে ওঠেন, ‘তুঝে শালি, সারি মেরি চিজিন পসন্দ আতি হ্যায়’ (তোর তো সব আমার জিনিসই পছন্দ হয়!)
কুশলের এই মন্তব্য শুনে সেখানে উপস্থিত মিনি মাথুর রীতিমতো স্তব্ধ হয়ে যান। কারণ, নেটিজেনদের বুঝতে বাকি নেই যে কুশল এখানে স্রেফ সিগারেটের কথা বলছেন না, তিনি পরোক্ষভাবে ওঁর প্রাক্তন প্রেমিকা গওহরের দিকেই ইঙ্গিত করেছেন— যিনি বর্তমানে জায়েদের স্ত্রী তথা সন্তানের মা। সেখানে উপস্থিত কুশলের পার্টনার আরসলান গোনি সঙ্গে সঙ্গে দুজনকে সতর্ক করে বলেন, শো-তে এমন মন্তব্য করা বন্ধ করতে। কিন্তু কুশল বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেন, ‘আরে এটা তো একটা জোক (কৌতুক) ছিল!’
{{/usCountry}}কুশলের এই মন্তব্য শুনে সেখানে উপস্থিত মিনি মাথুর রীতিমতো স্তব্ধ হয়ে যান। কারণ, নেটিজেনদের বুঝতে বাকি নেই যে কুশল এখানে স্রেফ সিগারেটের কথা বলছেন না, তিনি পরোক্ষভাবে ওঁর প্রাক্তন প্রেমিকা গওহরের দিকেই ইঙ্গিত করেছেন— যিনি বর্তমানে জায়েদের স্ত্রী তথা সন্তানের মা। সেখানে উপস্থিত কুশলের পার্টনার আরসলান গোনি সঙ্গে সঙ্গে দুজনকে সতর্ক করে বলেন, শো-তে এমন মন্তব্য করা বন্ধ করতে। কিন্তু কুশল বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেন, ‘আরে এটা তো একটা জোক (কৌতুক) ছিল!’
{{/usCountry}}‘নিজের সন্তানের মাকে বস্তুর সাথে তুলনা’— ফুঁসছে নেটপাড়া
ভিডিওটি ভাইরাল হতেই কুশল ও জায়েদ দুজনেই চরম ট্রোলিংয়ের শিকার হয়েছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘পুরুষদের মানসিকতা কত নিচে নামতে পারে! নিজের সন্তানদের মাকে একটা জিনিসের সাথে তুলনা করা হচ্ছে এবং স্বামী সেটা দাঁড়িয়ে হাসিমুখে শুনছে! অত্যন্ত জঘন্য!’ অন্য এক ব্যবহারকারী জায়েদকে আক্রমণ করে লিখেছেন, ‘গওহরের স্বামী অত্যন্ত ভুল কাজ করেছেন। ওঁর কি কোনও মেরুদণ্ড নেই? নিজের স্ত্রীর নামে অন্য একজন পুরুষ এমন নোংরা কথা বলছে আর ও মুখ বুজে সহ্য করছে কীভাবে?’ তবে এই পরিস্থিতিতে কৌতুকটিকে সমর্থন না করে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করার জন্য নেটিজেনরা আরসলান গোনির প্রশংসা করেছেন।
কুশল-গওহরের অতীত সমীকরণ
২০১৩ সালে ‘বিগ বস ৭’-এর ঘরে কুশল ট্যান্ডন এবং গওহর খানের প্রেম তুমুল সাড়া ফেলেছিল। তবে ২০১৪ সালেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এর বহু বছর পর, ২০২০ সালের ডিসেম্বরে কোরিওগ্রাফার জায়েদ দরবারকে বিয়ে করেন গওহর। ২০২৩ সালে তাঁদের প্রথম সন্তান জেহান এবং ২০২৫ সালে তাঁদের দ্বিতীয় পুত্রসন্তান জন্ম নেয়। সংসার ও দুই সন্তান নিয়ে গওহর যখন সুখে দিন কাটাচ্ছেন, গ্ল্যামার জগত থেকে এখন অনেকটাই দূরে গওহর। অথচ এক একটি রিয়্যালিটি শো-এ বিগ বস জয়ী অভিনেত্রীর অতীত ও বর্তমান দুজনে মিলে এভাবে তাঁকে ট্রোল করায় ক্ষুব্ধ গওহর-ভক্তরা।
প্রাইম ভিডিওতে স্ট্রিম হওয়া কুণাল খেমুর এই ‘অ্যালায়েন্স’ শো-তে ইদানীং সমীকরণ বদলাচ্ছে দ্রুত। সম্প্রতি রবি কিষাণ শো থেকে বিদায় নেওয়ার পর সোহেল খান, বৃদ্ধি পটওয়ার মতো নতুন প্রতিযোগীরা এলেও, কুশল-জায়েদের এই এপিসোডটি শো-এর গায়ে এক বড় বিতর্কের দাগ লাগিয়ে দিল।